Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী ঝড় ও শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে কৃষি অফিসার সহায়তার আশ্বাস ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীর মৃত্যু কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে আগুন মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই

মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় টাপেন্টাডল নামক অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মো. হাফিজুল (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. হাফিজুল গণেশপুর গ্রামের মো. পিয়ার আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে হাফিজুলকে টাপেন্টাডল নামক অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা যায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান: অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা ভূমি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কোনো ছাড় নয়, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ  মান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেটের সময়: ০৭:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় টাপেন্টাডল নামক অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মো. হাফিজুল (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. হাফিজুল গণেশপুর গ্রামের মো. পিয়ার আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে হাফিজুলকে টাপেন্টাডল নামক অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা যায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নজরুলের সৃষ্টিকর্মে নতুন প্রজন্মের অনুপ্রেরণা ঘোড়াঘাটে আলোচনা সভা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা ভূমি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কোনো ছাড় নয়, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ  দাউদকান্দিতে ৬৪ কেজি গাজার চালান জব্দ, আটক ১