Dhaka ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা ইপিজেডের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ: আমির খসরু ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেড় লাখ মানুষের জন্য ৫ জন চিকিৎসক, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ শয্যা সংকট কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা: লালপুরে ৫টি স্মার্টফোনসহ দুই ভাই গ্রেপ্তার

ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৪২ সময় দেখুন

​মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার মোট ৩৩টি সার্বজনীন পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের (ইছামতী) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন চঞ্চল, সহসভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সাবেক পৌর প্রশাসক মোঃ আকতার আলম সেলিম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নূরনবী এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র সাহা।

আরও পড়ুনঃ  নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪

​এ ছাড়া বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে তপু কুমার সাহা, নিতাই কুমার দেব, অলিপ কুমার সাহা, শোভা রানী ও প্রতেন কুমারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ​সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি মণ্ডপ এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক সেবন থেকে বিরত থাকার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আরও পড়ুনঃ  যার যা আছে তাই নিয়ে মাঠে ঘোষণার পর ৪ গ্রামের সংঘর্ষ
Tag :
জনপ্রিয় পোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

​মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার মোট ৩৩টি সার্বজনীন পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের (ইছামতী) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন চঞ্চল, সহসভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সাবেক পৌর প্রশাসক মোঃ আকতার আলম সেলিম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নূরনবী এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র সাহা।

আরও পড়ুনঃ  মান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত