Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে বালুর নিচে ৬২ লাখ টাকার বিদেশি মদ, সহ আটক ২ লালপুরে অবৈধ আখ মাড়াই বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেহেন্দিগঞ্জ পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা। ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় সেনা কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার প্রলোভন, প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার নাচোলে বিশ্ব শিক্ষক দিবসে ৫ গুণী শিক্ষকদের সংবর্ধনা হাইকোর্টের আদেশ বাস্তবায়ন: লামায় পাহাড় কেটে অবৈধ ইটভাটা পরিচালনা, ২৯ লাখ টাকা জরিমানা পদ্মার ভয়াবহ ভাঙনে নড়িয়ার সুরেশ্বরে নতুন করে আতঙ্ক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি মাটির চুলা থেকে কাঁসার থালা- কোথায় হারালো সেই রান্নাঘরের স্মৃতি

পদ্মার ভয়াবহ ভাঙনে নড়িয়ার সুরেশ্বরে নতুন করে আতঙ্ক

সোহেল হাওলাদার,শরীয়তপুর:  পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার মানুষ। তীব্র স্রোত ও নদীভাঙনে তীররক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। সরেজমিনে দেখা যায় আজ সোমবার, ০৫ অক্টোবর স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সুরেশ্বরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতি হুমকির মুখে পড়তে পারে। ঝুঁকিতে রয়েছে মৎস্য আড়ত, বাজার, লঞ্চঘাট, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

আরও পড়ুনঃ  লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবারের মাঝে সরকারি ক্ষতিপূরণ বিতরণ

ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। অনেকেই প্রয়োজনীয় মালামাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে নদীতীরে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙনপ্রবণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। স্থানীয় বাসিন্দারা পদ্মার ভাঙন থেকে সুরেশ্বর এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কবি মিঠুন কুমার ঘোষ পেলেন ‘সাহিত্য সম্মাননা-২০২৬’
Tag :
জনপ্রিয় পোস্ট

কোম্পানীগঞ্জে বালুর নিচে ৬২ লাখ টাকার বিদেশি মদ, সহ আটক ২

পদ্মার ভয়াবহ ভাঙনে নড়িয়ার সুরেশ্বরে নতুন করে আতঙ্ক

আপডেটের সময়: ০৭:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

সোহেল হাওলাদার,শরীয়তপুর:  পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার মানুষ। তীব্র স্রোত ও নদীভাঙনে তীররক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। সরেজমিনে দেখা যায় আজ সোমবার, ০৫ অক্টোবর স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সুরেশ্বরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতি হুমকির মুখে পড়তে পারে। ঝুঁকিতে রয়েছে মৎস্য আড়ত, বাজার, লঞ্চঘাট, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ৬ পুরিয়া হেরোইনসহ মোশারফ গ্রেপ্তার, অতঃপর জেল-হাজতে প্রেরণ

ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। অনেকেই প্রয়োজনীয় মালামাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে নদীতীরে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙনপ্রবণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। স্থানীয় বাসিন্দারা পদ্মার ভাঙন থেকে সুরেশ্বর এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা