
রিজন আহমেদ মোস্তফা, (কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী দক্ষিণপাড়া হাজীবাড়ি এলাকায় প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালত বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রেজেক মিয়ার স্ত্রী। নিহতের ছেলে মো. শাহিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী চাচাতো ভাই শামসুল আমিন (৬০), পিতা- আব্দুর রশিদ এবং সাইফুল মিয়া (৫০), পিতা- আব্দুল খালেক-এর সঙ্গে তিনজনের তিন শতাংশ করে মোট ৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শাহিন মিয়ার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বাড়িতে পুলিশ আসে। পুলিশ চলে যাওয়ার পর বিকেল আনুমানিক ৫টার দিকে আদালত বেগমের সঙ্গে শামসুল আমিন, সাইফুল মিয়াসহ কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
শাহিন মিয়া আরও জানান, ঘটনার একপর্যায়ে আদালত বেগম মসজিদের সামনে গিয়ে মোনাজাত তুলে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়ে যান এবং পরে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে আদালত বেগমের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রতিবেদকের নাম 


















