
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা ডাক বাংলোর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ধুনট উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে বগুড়া জেলা পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক এবং ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল্লাহ নিজামী। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম তোহিদুল আলম মামুন এবং ধুনট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোঃ আলিমুদ্দিন হারুন মন্ডল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু এবং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান মধু, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলফিজুর রহমান স্বপন, ধুনট পৌর যুবদলের আহ্বায়ক আল-আমিন, ধুনট পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা আবদুল মান্নান পাখী, ধুনট উপজেলা শ্রমিক দলের সভাপতি খোরশেদ মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, ধুনট উপজেলা ছাত্রদলের আহবায়ক আলম হাসান এবং ধুনট পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ধুনট পৌর বিএনপির সহ-সভাপতি সানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাগণ ধুনট উপজেলা ডাকবাংলোর ঐতিহ্য, প্রতিষ্ঠার ইতিহাস ও এর সার্বিক গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং প্রধান অতিথি চারতলা বিশিষ্ট নতুন এই ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য, এই নতুন ভবন নির্মাণের জন্য বগুড়া জেলা পরিষদ থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 



















