
শফিকুল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: আজ (২৫ সেপ্টেম্বর-২০২৬) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৫ নং পাইথল ইউনিয়নে দুর্নীতি ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীরা একতাবদ্ধ অবস্থান ঘোষণা করেছেন। সম্প্রতি এলাকায় আয়োজিত এক গণসংযোগ ও মতবিনিময় সভায় বক্তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্থানীয় সূত্র জানায়, ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গফরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চলছে।
এরই ধারাবাহিকতায় পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি পাগলা থানা সম্মানিত সদস্য শেখ মোহাম্মদ ইসমত আলী এক সভায় বলেন, অতীতে যারা ধানের শীষের বিরোধিতা করেছেন এবং সাধারণ মানুষের অধিকার হরণ করেছেন, তারা আবারও নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। তবে দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নের জনগণ অত্যন্ত শান্তিপ্রিয় হলেও যেকোনো ধরনের দুর্নীতি ও চক্রান্তের বিরুদ্ধে আপসহীন। বক্তারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণকে সাথে নিয়ে সব ধরনের অপতৎপরতা রুখে দেওয়া হবে। যদি কেউ এলাকায় বিশৃঙ্খলা বা ষড়যন্ত্র করার চেষ্টা করে, তবে সাধারণ মানুষ তাদের ঘরে থাকতে দেবে না।”
সভায় আরো উপস্থিত ছিলেন পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান,পাইথল ইঊনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল হাই আল হাদি স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আইন নিজের হাতে না তুলে নিয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়ার ব্যাপারেও আলোকপাত করা হয়।
প্রতিবেদকের নাম 



















