Dhaka ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক যুবককে নিজ বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ২ বছরের সাজা এড়াতে ৪ বছর পালিয়ে থাকা শীর্ষ মাদক কারবারি মাছুম গ্রেপ্তার ধামরাইয়ে সরকারি খাল দখল করে ভূমি বাণিজ্য: এসিল্যান্ডের ১ দিনের আলটিমেটাম মাদক ও অস্ত্র প্রবেশ রোধে ব্যর্থ বর্তমান সরকার:  দাবি বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমানের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতির তীব্রতা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দর্শনা পরিবহণ, নিহত ৩ ও আহত ১৬ ​ জাইমার জন্মদিনে দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ‎মীর শাহে আলম ফাউন্ডেশনের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ দফা নির্দেশনা কোম্পানীগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘Science Olympiad 2026’ অনুষ্ঠিত রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ

এক দোকানে বেড়া কেটে ২০ লাখ টাকার ঘড়ি চুরি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৩২ সময় দেখুন

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মসজিদ মার্কেট সংলগ্ন মেইন রোডে অবস্থিত “শাহাদাত ঘড়ি ঘর” নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল দোকানের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ঘড়ি ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।​বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। পরদিন শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক সিরাজুল ইসলাম সুরুজ চুরির বিষয়টি দেখতে পান।​স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ মার্কেট সংলগ্ন মেইন রোডের ওই দোকানে ব্র্যান্ডের নতুন ঘড়ি ও ক্যালকুলেটর বিক্রি করা হতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিনভর ব্যবসা শেষে রাত ১০টার দিকে দোকান মালিক দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। রাতের আঁধারে চোরের দল দোকানের মাঝের বেড়া কেটে ভেতরে ঢোকে এবং দোকানে থাকা মূল্যবান সব মালামাল লুট করে চম্পট দেয়।​নৈশপ্রহরী মোতায়েন থাকা সত্ত্বেও উপজেলা সদরের অতি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মেইন রোডের দোকানে কীভাবে এমন চুরির ঘটনা ঘটলো, তা নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ইতালি প্লাজার মালিক মন্টু মিয়া এবং সিঙ্গাপুর মার্কেটের মালিক হাজী আব্দুর রউফ দুলাল উদ্বেগ প্রকাশ করে বলেন, “মেইন রোডের দোকানেই যদি নিরাপত্তার এমন দুর্বল অবস্থা হয়, তবে আমরা বাজারে কীভাবে নির্ভয়ে ব্যবসা পরিচালনা করবো?”​ক্ষতিগ্রস্ত দোকান মালিক সিরাজুল ইসলাম সুরুজ আক্ষেপ করে বলেন, “চোরের দল আমার দোকানে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। আমি এখন নিঃস্ব।”​এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় অবৈধভাবে সার মজুদের অভিযোগ, গোডাউনের সামনে ছাত্রদলের বিক্ষোভ ও অনশন
Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক যুবককে নিজ বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

এক দোকানে বেড়া কেটে ২০ লাখ টাকার ঘড়ি চুরি

আপডেটের সময়: ১২:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মসজিদ মার্কেট সংলগ্ন মেইন রোডে অবস্থিত “শাহাদাত ঘড়ি ঘর” নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল দোকানের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ঘড়ি ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।​বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। পরদিন শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক সিরাজুল ইসলাম সুরুজ চুরির বিষয়টি দেখতে পান।​স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ মার্কেট সংলগ্ন মেইন রোডের ওই দোকানে ব্র্যান্ডের নতুন ঘড়ি ও ক্যালকুলেটর বিক্রি করা হতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিনভর ব্যবসা শেষে রাত ১০টার দিকে দোকান মালিক দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। রাতের আঁধারে চোরের দল দোকানের মাঝের বেড়া কেটে ভেতরে ঢোকে এবং দোকানে থাকা মূল্যবান সব মালামাল লুট করে চম্পট দেয়।​নৈশপ্রহরী মোতায়েন থাকা সত্ত্বেও উপজেলা সদরের অতি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মেইন রোডের দোকানে কীভাবে এমন চুরির ঘটনা ঘটলো, তা নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ইতালি প্লাজার মালিক মন্টু মিয়া এবং সিঙ্গাপুর মার্কেটের মালিক হাজী আব্দুর রউফ দুলাল উদ্বেগ প্রকাশ করে বলেন, “মেইন রোডের দোকানেই যদি নিরাপত্তার এমন দুর্বল অবস্থা হয়, তবে আমরা বাজারে কীভাবে নির্ভয়ে ব্যবসা পরিচালনা করবো?”​ক্ষতিগ্রস্ত দোকান মালিক সিরাজুল ইসলাম সুরুজ আক্ষেপ করে বলেন, “চোরের দল আমার দোকানে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। আমি এখন নিঃস্ব।”​এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  ভালুকায় ৯৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার