Dhaka ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভালুকায় ৯৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি বান্দরবানে সাড়ে ৩ একর জমি জবরদখলের চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার লালপুরে বসতবাড়ি থেকে ১৬ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার, গ্রেপ্তার ১ পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

ভালুকায় ৯৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দেখুন

মীর আমিনুল ইসলাম বুলবুল, ব্যুরো চিফ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা সহ মো. শামীম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার বাটাজোর নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বাটাজোর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শামীমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরনের থ্রি-কোয়ার্টার প্যান্টের পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ১ পুটলিতে ৯৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

 

গ্রেপ্তারকৃত শামীম ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া নারিশের মোড় গ্রামের জজ মিয়ার ছেলে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-২৬ রুজু করা হয়েছে। মামলার ২নং আসামি মাহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, ১৫ হাজার কেজি অবৈধ লাল চিনি জব্দ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভালুকায় ৯৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভালুকায় ৯৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল, ব্যুরো চিফ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা সহ মো. শামীম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার বাটাজোর নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বাটাজোর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শামীমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরনের থ্রি-কোয়ার্টার প্যান্টের পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ১ পুটলিতে ৯৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি

 

গ্রেপ্তারকৃত শামীম ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া নারিশের মোড় গ্রামের জজ মিয়ার ছেলে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-২৬ রুজু করা হয়েছে। মামলার ২নং আসামি মাহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ নিয়ে যাত্রী আটক