Dhaka ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরের বকশিগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার দ্বিতীয় ধাপে চালুর পর গ্যাস সংকটে আবারও বন্ধ হলো যমুনা সার কারখানার উৎপাদন কেরানীগঞ্জে স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তার হত্যা: ৩ জন গ্রেফতার, ৭ দিনের রিমান্ড আবেদন ​ সুবর্ণচরে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার আজ প্রবারণা পূর্ণিমা ও কোজাগরী লক্ষ্মীপূজা, উৎসবের আনন্দে মুখর বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায় নাটোরের লালপুরে শীতের আগমনী বার্তা: খেজুরের রস ও গুড় উৎপাদনে ব্যস্ত গাছিরা এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল

ধামরাইয়ে সরকারি খাল দখল করে ভূমি বাণিজ্য: এসিল্যান্ডের ১ দিনের আলটিমেটাম

সোহেল আমিন ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সরকারি খালের জায়গা দখল করে অবৈধ বালি ভরাট ও ভূমি বাণিজ্যের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ধামরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাকরাইল এলাকায় সরকারি খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে এই বালি ভরাটের কাজ চালানো হচ্ছিল।

অভিযোগ রয়েছে, এই অবৈধ দখল ও ভূমি বাণিজ্যের পেছনে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরাসরি জড়িত। যাদের মধ্যে অন্যতম ফজর আলীর ছেলে মাসুদ শেখ।

আরও পড়ুনঃ  বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস

এলাকাবাসীর অভিযোগ, সরকারি খালটিতে বালি ভরাট করে পানি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটানো হচ্ছে। কতিপয় স্বার্থান্বেষী মহল নিজেদের আখের গোছাতে গিয়ে পুরো এলাকার পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রা হুমকির মুখে ফেলছে। তাদের দাবি, এই খালের পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে আসন্ন বর্ষা মৌসুমে পুরো একটি গ্রাম মারাত্মক জলাবদ্ধতার শিকার হয়ে পানির নিচে তলিয়ে যাবে।

আরও পড়ুনঃ  বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন

শনিবার (২৪ অক্টোবর) ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার। পরিদর্শনকালে তিনি খালের অংশ বিশেষ বালি ভরাট অবস্থায় দেখতে পান।

এ সময় এসিল্যান্ড দখলদার ও জড়িতদের কড়া হুঁশিয়ারি দিয়ে ২৪ ঘণ্টার (১ দিন) সময় বেঁধে দেন। তিনি নির্দেশ দেন, নির্ধারিত সময়ের মধ্যে খালের ভরাটকৃত সব বালি সরিয়ে পানি যাতায়াতের পথ পুরোপুরি স্বাভাবিক করতে হবে। তা না হলে এই অপরাধ ও খালের অবৈধ দখলের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং সবাইকে কঠোর আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার

পরিদর্শনকালে ধামরাই থানার পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরের বকশিগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ধামরাইয়ে সরকারি খাল দখল করে ভূমি বাণিজ্য: এসিল্যান্ডের ১ দিনের আলটিমেটাম

আপডেটের সময়: ০৩:০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সোহেল আমিন ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সরকারি খালের জায়গা দখল করে অবৈধ বালি ভরাট ও ভূমি বাণিজ্যের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ধামরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাকরাইল এলাকায় সরকারি খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে এই বালি ভরাটের কাজ চালানো হচ্ছিল।

অভিযোগ রয়েছে, এই অবৈধ দখল ও ভূমি বাণিজ্যের পেছনে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরাসরি জড়িত। যাদের মধ্যে অন্যতম ফজর আলীর ছেলে মাসুদ শেখ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

এলাকাবাসীর অভিযোগ, সরকারি খালটিতে বালি ভরাট করে পানি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটানো হচ্ছে। কতিপয় স্বার্থান্বেষী মহল নিজেদের আখের গোছাতে গিয়ে পুরো এলাকার পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রা হুমকির মুখে ফেলছে। তাদের দাবি, এই খালের পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে আসন্ন বর্ষা মৌসুমে পুরো একটি গ্রাম মারাত্মক জলাবদ্ধতার শিকার হয়ে পানির নিচে তলিয়ে যাবে।

আরও পড়ুনঃ  শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন

শনিবার (২৪ অক্টোবর) ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার। পরিদর্শনকালে তিনি খালের অংশ বিশেষ বালি ভরাট অবস্থায় দেখতে পান।

এ সময় এসিল্যান্ড দখলদার ও জড়িতদের কড়া হুঁশিয়ারি দিয়ে ২৪ ঘণ্টার (১ দিন) সময় বেঁধে দেন। তিনি নির্দেশ দেন, নির্ধারিত সময়ের মধ্যে খালের ভরাটকৃত সব বালি সরিয়ে পানি যাতায়াতের পথ পুরোপুরি স্বাভাবিক করতে হবে। তা না হলে এই অপরাধ ও খালের অবৈধ দখলের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং সবাইকে কঠোর আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতির তীব্রতা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দর্শনা পরিবহণ, নিহত ৩ ও আহত ১৬ ​