Dhaka ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী নগরকান্দায় ৪৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা: (ডিএসসিসি) প্রশাসক

ঈদকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

মোঃ আলমগীর হোসাইন,কুড়িগ্রাম,জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান। রোববার (২৪ মে) দুপুরে বিজিবি সূত্রে জানা যায়, গত এক মাসে কুড়িগ্রাম সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্তবর্তী প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে ২৪ ঘণ্টাব্যাপী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ঈদকে ঘিরে সম্ভাব্য চোরাচালান ও সীমান্ত অপরাধ ঠেকাতে বিশেষ নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার একাধিক প্রকল্প: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ
Tag :
জনপ্রিয় পোস্ট

এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

ঈদকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

আপডেটের সময়: ০৭:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

মোঃ আলমগীর হোসাইন,কুড়িগ্রাম,জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান। রোববার (২৪ মে) দুপুরে বিজিবি সূত্রে জানা যায়, গত এক মাসে কুড়িগ্রাম সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্তবর্তী প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে ২৪ ঘণ্টাব্যাপী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ঈদকে ঘিরে সম্ভাব্য চোরাচালান ও সীমান্ত অপরাধ ঠেকাতে বিশেষ নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার একাধিক প্রকল্প: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক