Dhaka ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

আটোয়ারী থানায় আ.লীগের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকর্মী এবং পৃথক একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত আটোয়ারী, পঞ্চগড় ও তেঁতুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট মহাজনপাড়া গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ(২৪), মির্জাপুর ইউনিয়নের সরর্দাপাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ এবং রাধানগর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে নয়ন আলী। তাঁদের মধ্যে মোঃ জাহিদুল ইসলাম জাহিদকে তেঁতুলিয়া থেকে এবং অপর দুজনকে আটোয়ারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার রাতে আটোয়ারী, পঞ্চগড় ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ জাহিদুল ইসলাম জাহিদকে তেঁতুলিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে আটোয়ারীর কিসমত এলাকা থেকে আবুল কালাম আজাদকে এবং নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমসংক্রান্ত মামলাও রয়েছে।

পুলিশ আরও জানায়, জাহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচার, নাশকতা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের বিভিন্ন গ্রুপের চ্যাটিং ও মেসেজ থেকে এসব কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে মোঃ জাহিদুল ইসলাম জাহিদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার কয়েকজন বাসিন্দা। তাঁদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত আরও কিছু ব্যক্তি এলাকায় সক্রিয় রয়েছেন। তাঁদেরও শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান বলেন, “দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আটোয়ারী থানায় আ.লীগের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩

আপডেটের সময়: ০৯:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকর্মী এবং পৃথক একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত আটোয়ারী, পঞ্চগড় ও তেঁতুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট মহাজনপাড়া গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ(২৪), মির্জাপুর ইউনিয়নের সরর্দাপাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ এবং রাধানগর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে নয়ন আলী। তাঁদের মধ্যে মোঃ জাহিদুল ইসলাম জাহিদকে তেঁতুলিয়া থেকে এবং অপর দুজনকে আটোয়ারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  লালপুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার রাতে আটোয়ারী, পঞ্চগড় ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ জাহিদুল ইসলাম জাহিদকে তেঁতুলিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে আটোয়ারীর কিসমত এলাকা থেকে আবুল কালাম আজাদকে এবং নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমসংক্রান্ত মামলাও রয়েছে।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রাক- প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পুলিশ আরও জানায়, জাহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচার, নাশকতা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের বিভিন্ন গ্রুপের চ্যাটিং ও মেসেজ থেকে এসব কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে মোঃ জাহিদুল ইসলাম জাহিদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার কয়েকজন বাসিন্দা। তাঁদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত আরও কিছু ব্যক্তি এলাকায় সক্রিয় রয়েছেন। তাঁদেরও শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার