Dhaka ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

কাজিপুরে অস্ত্রসহ গ্রেফতার ১ জন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

আমিনুল,কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিমান্তবাজার এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে ১টি রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি, এবং ১টি মোটরসাইকেলসহ মোঃ নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটকৃত নাসিম সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্ৰামের শফিকুল ইসলামের ছেলে। সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়। প্রেস রিলিজের মাধ্যমে কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। প্রেস রিলিজ সূত্রে আরো জানা যায়, মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত থানা পুলিশের একটি দল কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজারে চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক পৌনে দুইটার দিকে দুইজন আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনের আরোহী দ্রুত মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  পূর্ব সুন্দরবনে মজনু বাহিনীর তাণ্ডব: পৃথক ঘটনায় ৪ জেলে অপহরণ

এ সময় তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল চালক মোঃ নাসিম হোসেনকে পুলিশ আটক করে। এবং উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের সামনের কোমরের বাম পাশে গোঁজা অবস্থায় ১টি রিভলবার পায়। যার ব্যারেলে ইংরেজিতে “BARMA” খোদাই করা আছে।বাটসহ দৈর্ঘ্য ৯ ইঞ্চি। এসময় ম্যাগাজিনে লোড করা ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এবং তাদের ব্যবহৃত এফজেড-এস (FZ-S Version-3.0) ইয়ামাহা কোম্পানির একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ​এ ঘটনায় আগ্নেয় অস্ত্রসহ আটকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯ এ/১৯(এফ) ধারায় কাজিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্ৰেফতারকৃতকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  রায়পুরের এসিল্যান্ড নিগার সুলতানাকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

কাজিপুরে অস্ত্রসহ গ্রেফতার ১ জন

আপডেটের সময়: ০৬:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আমিনুল,কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিমান্তবাজার এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে ১টি রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি, এবং ১টি মোটরসাইকেলসহ মোঃ নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটকৃত নাসিম সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্ৰামের শফিকুল ইসলামের ছেলে। সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়। প্রেস রিলিজের মাধ্যমে কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। প্রেস রিলিজ সূত্রে আরো জানা যায়, মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত থানা পুলিশের একটি দল কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজারে চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক পৌনে দুইটার দিকে দুইজন আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনের আরোহী দ্রুত মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  রায়পুরের এসিল্যান্ড নিগার সুলতানাকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত

এ সময় তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল চালক মোঃ নাসিম হোসেনকে পুলিশ আটক করে। এবং উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের সামনের কোমরের বাম পাশে গোঁজা অবস্থায় ১টি রিভলবার পায়। যার ব্যারেলে ইংরেজিতে “BARMA” খোদাই করা আছে।বাটসহ দৈর্ঘ্য ৯ ইঞ্চি। এসময় ম্যাগাজিনে লোড করা ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এবং তাদের ব্যবহৃত এফজেড-এস (FZ-S Version-3.0) ইয়ামাহা কোম্পানির একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ​এ ঘটনায় আগ্নেয় অস্ত্রসহ আটকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯ এ/১৯(এফ) ধারায় কাজিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্ৰেফতারকৃতকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  চিরিরবন্দরে জুয়া খেলায় এক ব্যাক্তির ১৫ দিনের কারাদণ্ড