Dhaka ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের ৪ মাসের কারাদণ্ড তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের মাঝে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে হত্যাচেষ্টা, লক্ষ্মীপুরে থানায় মামলা নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন ক্ষেতলালে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ,গরম পানি ছোড়ার অভিযোগ আহত ১

কেন্দুয়ায় সরকারি হালট দখল করে অপরিকল্পিত স্থাপনা নির্মাণের অভিযোগ

মীর আমিনুল ইসলাম বুলবুল,স্টাফ রিপোর্টার ময়মনসিংহ: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া মোড় এলাকায় সরকারি হালটের জায়গা দখল করে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধ করে পৌর আইন ও বিধি মেনে স্থাপনা নির্মাণের ব্যবস্থা নিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৪ আগস্ট) সরেজমিনে গিয়ে,স্থানীয়দের কাছ থেকে জানা যায় , সাউদপাড়া মোড় থেকে নেত্রকোনা রোড হয়ে পশ্চিম সাউদপাড়া সরকারি হালটের পাকা রাস্তা সংলগ্ন এলাকায় শাহ আলম নামে এক ব্যক্তি একটি স্থাপনা নির্মাণ করছেন। পৌরবিধি না মেনে সরকারি হালটের ওপর স্থাপনা নির্মাণ করায় রাস্তাটি সরু হয়ে গেছে। এতে ওই সড়ক দিয়ে জরুরি সেবার অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ অন্যান্য যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয়দের আরো কয়জন বলেন, সরকারি হালটটির মূল প্রস্থ প্রায় ১১ ফুট হলেও বর্তমানে কোনো কোনো অংশে তা কমে আনুমানিক ৮ থেকে সাড়ে ৮ ফুটে দাঁড়িয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেন, এখানে সরকারি হালটের রাস্তা রয়েছে, যার প্রস্থ প্রায় ১১ ফুট। বর্তমানে কোথাও কোথাও রাস্তার প্রস্থ ৮ থেকে সাড়ে ৮ ফুটে নেমে এসেছে। এতে গ্রামবাসীর চলাচলে অসুবিধা হচ্ছে। জরুরি সেবার অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ অন্যান্য যানবাহন চলাচলেও সমস্যা হতে পারে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান রতন বলেন, সরকারি হালটের রাস্তা দখল করে শাহ আলম নামে এক ব্যক্তি দোকান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে এলাকাবাসীর চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে নির্মাণাধীন স্থাপনার মালিক শাহ আলম বলেন, ভবন নির্মাণের অনুমোদনের জন্য পৌর প্রশাসকের কাছে আবেদন করেছি।

আরও পড়ুনঃ  নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর: ডাক্তারদের ডিউটি শিট ও উপস্থিতি খতিয়ে দেখা

বিষয়টি আমলে নেওয়া হয়নি। পরে পৌর কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবগত করেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিস্তারিত আলোচনা করব। অভিযোগের পর পৌর উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক ওয়াহিদসহ পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা অনুমোদনহীন ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং পৌরবিধি মেনে পরবর্তী কাজ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশনা দেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, অনুমোদন ছাড়া কোনো নির্মাণকাজ করা হলে তা বন্ধ করতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে কাজ চালিয়ে গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বসুরহাট আধুনিক হাসপাতাল দখলের চেষ্টার অভিযোগ, মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

কেন্দুয়ায় সরকারি হালট দখল করে অপরিকল্পিত স্থাপনা নির্মাণের অভিযোগ

আপডেটের সময়: ০৪:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল,স্টাফ রিপোর্টার ময়মনসিংহ: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া মোড় এলাকায় সরকারি হালটের জায়গা দখল করে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধ করে পৌর আইন ও বিধি মেনে স্থাপনা নির্মাণের ব্যবস্থা নিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৪ আগস্ট) সরেজমিনে গিয়ে,স্থানীয়দের কাছ থেকে জানা যায় , সাউদপাড়া মোড় থেকে নেত্রকোনা রোড হয়ে পশ্চিম সাউদপাড়া সরকারি হালটের পাকা রাস্তা সংলগ্ন এলাকায় শাহ আলম নামে এক ব্যক্তি একটি স্থাপনা নির্মাণ করছেন। পৌরবিধি না মেনে সরকারি হালটের ওপর স্থাপনা নির্মাণ করায় রাস্তাটি সরু হয়ে গেছে। এতে ওই সড়ক দিয়ে জরুরি সেবার অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ অন্যান্য যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ  মধ্যরাতে ভারী বৃষ্টিতে দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত-পাহাড়ধস

স্থানীয়দের আরো কয়জন বলেন, সরকারি হালটটির মূল প্রস্থ প্রায় ১১ ফুট হলেও বর্তমানে কোনো কোনো অংশে তা কমে আনুমানিক ৮ থেকে সাড়ে ৮ ফুটে দাঁড়িয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেন, এখানে সরকারি হালটের রাস্তা রয়েছে, যার প্রস্থ প্রায় ১১ ফুট। বর্তমানে কোথাও কোথাও রাস্তার প্রস্থ ৮ থেকে সাড়ে ৮ ফুটে নেমে এসেছে। এতে গ্রামবাসীর চলাচলে অসুবিধা হচ্ছে। জরুরি সেবার অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ অন্যান্য যানবাহন চলাচলেও সমস্যা হতে পারে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান রতন বলেন, সরকারি হালটের রাস্তা দখল করে শাহ আলম নামে এক ব্যক্তি দোকান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে এলাকাবাসীর চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে নির্মাণাধীন স্থাপনার মালিক শাহ আলম বলেন, ভবন নির্মাণের অনুমোদনের জন্য পৌর প্রশাসকের কাছে আবেদন করেছি।

আরও পড়ুনঃ  তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিষয়টি আমলে নেওয়া হয়নি। পরে পৌর কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবগত করেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিস্তারিত আলোচনা করব। অভিযোগের পর পৌর উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক ওয়াহিদসহ পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা অনুমোদনহীন ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং পৌরবিধি মেনে পরবর্তী কাজ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশনা দেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, অনুমোদন ছাড়া কোনো নির্মাণকাজ করা হলে তা বন্ধ করতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে কাজ চালিয়ে গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শৌচাগার শুধু দেওয়ালে, টাকা সিন্ডিকেটের পকেটে: পিআইও-র ভূমিকা নিয়ে প্রশ্ন