Dhaka ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ দীপেন দেওয়ানের পর সাচিং প্রু জেরী: পাহাড়ের রাজনীতিতে নতুন অধ্যায়, তিন জেলায় নতুন প্রত্যাশা বগুড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত মধ্যরাতে ভারী বৃষ্টিতে দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত-পাহাড়ধস আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন ধুনট বেলকুচি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধ্যরাতে ভারী বৃষ্টিতে দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত-পাহাড়ধস

দীঘিনালা প্রতনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে ফার্মেসী ব্যবস্থাপনা ও ওষুধ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মধ্যরাতে ভারী বৃষ্টির কারণে দীঘিনালা-মেরুং সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একইসঙ্গে পানিতে ডুবে গেছে আমনের খেত। নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতেও পানি প্রবেশ করেছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতের পর অল্প সময়ের মধ্যেই বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এতে পাহাড়ি ছড়া ও নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। রাতের বৃষ্টির পর সকাল হতে না হতেই বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। অনেক পরিবার ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে চাচার যৌন লালসার শিকার হয়েছেন বাক ও শ্রবন প্রতিবন্ধী এক কিশোরী

স্থানীয় বাসিন্দা সুজিত দে বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে দেখি রাস্তা পানিতে ডুবে গেছে, আমাদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে।
বিটু চন্দ্র নাথ বলেন, ভোরে হঠাৎ ঘুম ভেঙে দেখি চারদিকে পানি, ঘরের অনেক কিছু নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুনঃ  কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন

এদিকে অতিবৃষ্টির কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। এতে সড়কে মাটি ও গাছপালা পড়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক পরিষ্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

মধ্যরাতে ভারী বৃষ্টিতে দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত-পাহাড়ধস

আপডেটের সময়: ১২:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

দীঘিনালা প্রতনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মধ্যরাতে ভারী বৃষ্টির কারণে দীঘিনালা-মেরুং সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একইসঙ্গে পানিতে ডুবে গেছে আমনের খেত। নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতেও পানি প্রবেশ করেছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতের পর অল্প সময়ের মধ্যেই বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এতে পাহাড়ি ছড়া ও নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। রাতের বৃষ্টির পর সকাল হতে না হতেই বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। অনেক পরিবার ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ  হয়নি কালভার্ট, ৫ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো

স্থানীয় বাসিন্দা সুজিত দে বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে দেখি রাস্তা পানিতে ডুবে গেছে, আমাদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে।
বিটু চন্দ্র নাথ বলেন, ভোরে হঠাৎ ঘুম ভেঙে দেখি চারদিকে পানি, ঘরের অনেক কিছু নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুনঃ  উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু