Dhaka ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন: মির্জা ফখরুল নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা বিশ্বজুড়ে চরম ঝুঁকিতে রেমিট্যান্স যোদ্ধারা ফল ও কৃষিপণ্যে চীনের বাজার ধরতে চায় বাংলাদেশ ঢাকার চারদিকে আট লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিন পার্বত্য জেলা পরিষদে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন বস্তা বিক্রি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ! নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল

ফটিকছড়ি ধুরুং খাল থেলে ১৫ লাখ টাকার কাঠ ও বাঁশ জব্দ

বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:-
ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৫ থেকে ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল আনুমানিক রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকার বাইন্যাছড়া আর্মি ক্যাম্প হতে উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানে ধুরুং খালে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ এবং ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়। জব্দকৃত এই বনজ সম্পদের আনুমানিক বাজার মূল্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম বলেন, “পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ও বাঁশ চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা

ফটিকছড়ি উত্তর উপজেলা নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গাছ গুলো জব্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

ফটিকছড়ি ধুরুং খাল থেলে ১৫ লাখ টাকার কাঠ ও বাঁশ জব্দ

আপডেটের সময়: ০২:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:-
ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৫ থেকে ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল আনুমানিক রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকার বাইন্যাছড়া আর্মি ক্যাম্প হতে উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানে ধুরুং খালে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ এবং ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়। জব্দকৃত এই বনজ সম্পদের আনুমানিক বাজার মূল্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা