Dhaka ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার মান্দায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। রবিবার দুপুরে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। ক্রিকেট, সাঁতার, স্কেটিং, বাস্কেটবল ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য মোট ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা দেন।

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করা শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও সুনাম বয়ে আনে। এ ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো কাজে উৎসাহিত করবে। সাফল্য ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকত।

আরও পড়ুনঃ  মৎস্য উৎপাদনে স্বনির্ভরতার পাশাপাশি দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত

বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেটের সময়: ০৮:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। রবিবার দুপুরে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। ক্রিকেট, সাঁতার, স্কেটিং, বাস্কেটবল ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য মোট ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা দেন।

আরও পড়ুনঃ  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করা শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও সুনাম বয়ে আনে। এ ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো কাজে উৎসাহিত করবে। সাফল্য ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকত।

আরও পড়ুনঃ  চিলমারীতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা