Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন ফটিকছড়ি থানার ওসি রবিউলকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা ধুনটের সোনাহাটায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিওর ৪১৫তম শাখা’র উদ্বোধন জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে, চার যুবকের কারাদণ্ড বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ বান্দরবানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা নতুন কুঁড়ি স্পোর্টস: মনপুরার ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের পরই সুখবর: পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে জোড়া সেতু নির্মাণের নির্দেশ মাদকের বিরুদ্ধে বাবুছড়ায় পুলিশের সঙ্গে জনতার পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোশাক বাণিজ্য ও অনিয়মের গুরুতর অভিযোগ

নসিমনের ধাক্কায় একজন, ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

রাব্বি রহমান নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার মহাসড়কে নসিমনের ধাক্কায় একজন এবং দুপুরে ডিমলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলেন—ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহজাহান আলী (৩৪), নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে পাখি (১২) এবং একই এলাকার আবুলের মেয়ে সিনহা (৪)। পাখি ও সিনহা সম্পর্কে খালা-ভাগনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জলঢাকা থেকে গরুবোঝাই একটি নসিমন ডোমারের দিকে যাচ্ছিল। পথে ডোমার মহাসড়ক এলাকায় নসিমনের ধাক্কায় শাহজাহান আলীসহ চারজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত শাহজাহান আলীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  লালপুরে ফার্মেসী ব্যবস্থাপনা ও ওষুধ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অন্যদিকে, দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় একটি সেচ ক্যানেলের পাশে খেলছিল পাখি ও সিনহা। একপর্যায়ে সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পাখি পানিতে নামলে দুজনেই পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়। পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আরও পড়ুনঃ  প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন

নসিমনের ধাক্কায় একজন, ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৬:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

রাব্বি রহমান নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার মহাসড়কে নসিমনের ধাক্কায় একজন এবং দুপুরে ডিমলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলেন—ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহজাহান আলী (৩৪), নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে পাখি (১২) এবং একই এলাকার আবুলের মেয়ে সিনহা (৪)। পাখি ও সিনহা সম্পর্কে খালা-ভাগনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জলঢাকা থেকে গরুবোঝাই একটি নসিমন ডোমারের দিকে যাচ্ছিল। পথে ডোমার মহাসড়ক এলাকায় নসিমনের ধাক্কায় শাহজাহান আলীসহ চারজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত শাহজাহান আলীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও আইফোনের বড় চালান জব্দ

অন্যদিকে, দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় একটি সেচ ক্যানেলের পাশে খেলছিল পাখি ও সিনহা। একপর্যায়ে সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পাখি পানিতে নামলে দুজনেই পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়। পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আরও পড়ুনঃ  মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু