Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাঙ্গার বাবা কারাগারে কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.! মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু লামায় বিশ্ব হাতি দিবস পালিত: ক্ষতিগ্রস্তদের মাঝে ৯ লাখ টাকার চেক বিতরণ নাটোরে লালপুর ও বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শতভাগ পাস

প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: অভিযোগের পরিপ্রেক্ষিতে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত অভিযানে তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় দুটি মামলা করা হয়। পৃথক দুই মামলায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় আরও একটি মামলা করা হয়। ওই মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তিন মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজস্বের গুরুত্বপূর্ণ দপ্তরে অব্যবস্থাপনা, দ্রুত সংস্কারের দাবি সেবাপ্রার্থী-দলিল লেখকদের

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কালাইয়ে ইউএনওর সঙ্গে অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকদের সৌজন্যে সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় পোস্ট

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫

প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৮:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: অভিযোগের পরিপ্রেক্ষিতে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত অভিযানে তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় দুটি মামলা করা হয়। পৃথক দুই মামলায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় আরও একটি মামলা করা হয়। ওই মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তিন মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম