Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন পানছড়িতে কৃতিত্বের স্বীকৃতি, জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয় : নাহিদ চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাঙ্গার বাবা কারাগারে কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.! মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু

লালপুরে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে নাটোরের লালপুরে উপজেলা ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন বলে জানা যায়। সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। বুধবার (১২ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  পাহাড় খেকোদের কবলে লামা: ঝুঁকিতে ঘরবাড়ি-রাস্তাঘাট, নির্বিকার পরিবেশ অধিদপ্তর!

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগের তালিকায় অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ইউএনও কার্যালয়ে অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে ইউএনও কার্যালয় ঘেরাও করে কর্মকর্তার সঙ্গে কথা বলেন তারা। এ সময় ইউএনওকে অবরুদ্ধ করে রাখার অভিযোগও ওঠে।

বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণের সময় সাংবাদিকদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম, দৈনিক মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলাম এবং নেক্সাস টিভির প্রতিনিধি শরিফুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  শুক্রবার সালথায় আসছেন ‌ পররাষ্ট প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনার ভিডিও ধারণের সময় তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং ফোনে থাকা ছবি ও ভিডিও মুছে ফেলা হয়। এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম বলেন, “হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি এ ঘটনায় ন্যায়বিচারের আশা প্রকাশ করেন।”

আরও পড়ুনঃ  চৌদ্দগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে গৃহবধূসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন,“পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঘটনার বিষয়ে জানতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয় পোস্ট

জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন

লালপুরে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

আপডেটের সময়: ০৫:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে নাটোরের লালপুরে উপজেলা ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন বলে জানা যায়। সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। বুধবার (১২ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগের তালিকায় অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ইউএনও কার্যালয়ে অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে ইউএনও কার্যালয় ঘেরাও করে কর্মকর্তার সঙ্গে কথা বলেন তারা। এ সময় ইউএনওকে অবরুদ্ধ করে রাখার অভিযোগও ওঠে।

বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণের সময় সাংবাদিকদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম, দৈনিক মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলাম এবং নেক্সাস টিভির প্রতিনিধি শরিফুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনার ভিডিও ধারণের সময় তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং ফোনে থাকা ছবি ও ভিডিও মুছে ফেলা হয়। এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম বলেন, “হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি এ ঘটনায় ন্যায়বিচারের আশা প্রকাশ করেন।”

আরও পড়ুনঃ  নাটোরের লালপুর থানায় ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড