Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু, শিক্ষকতা ছিল তাঁর নেশা, মানুষ গড়াই ছিল তাঁর স্বপ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দীঘিনালায় ওএমএস (সুলভ মূল্যে) চাল আটা বিক্রয় শুরু কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মান্দায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৮৭ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর এবং প্রায় দেড় বিঘা জমির সহস্রাধিক ফলজ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আব্দুল জলিল। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল জলিলের দাবি, তাঁর বাবা মৃত ইব্রাহিম ১৯৮৫, ১৯৯১, ১৯৯২ ও ১৯৯৪ সালে তহফিল আকন্দের কাছ থেকে কবলা দলিলের মাধ্যমে জমি কেনেন। খতিয়ান নম্বর ৭৮ এবং দাগ নম্বর ৭৬৯, ৭৭৯ ও ৮৬০-তে মোট ৬৬ শতক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি বসতভিটা ও বিভিন্ন ফসলের আবাদসহ ভোগদখল করে আসছেন। জলিলের অভিযোগ, প্রতিপক্ষের আব্দুর রাজ্জাক অন্য ওয়ারিশের কাছ থেকে কিছু জমি কেনার পর তাঁদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম, মজিদুল, হাফিজিয়া খাতুন, রেখা বিবি, জায়েদা বিবি, শাহাজান মন্ডল, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বসতবাড়িতে ভাঙচুরের পাশাপাশি দেড় বিঘা জমির এক হাজারের বেশি কলাগাছ কেটে ফেলা হয় বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বেলঘরিয়া মাদ্রাসায় ১৮ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসিতে ১৬ জন ফেল, একজন পরীক্ষা দেয়নি

স্থানীয় বাসিন্দা মোস্তফা বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল জলিলরা ওই জমি ভোগদখল করে আসছেন এবং কলাগাছগুলোও তাঁরাই রোপণ করেছেন। এভাবে গাছ কেটে ফেলা ঠিক হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে থানায় সালিশ হয়েছে। মাতব্বর ও থানার হুকুমেই তিনি গাছ কেটে নিজের জমি উদ্ধার করেছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, থানায় অভিযোগের পর বিষয়টি নিয়ে একাধিকবার বসা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং কাউকে জমি দখল বা গাছ কাটার নির্দেশ দেওয়া হয়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, অভিযোগের পর স্থানীয় দুই ইউপি সদস্যকে কাগজপত্র যাচাই করে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি কাউকে গাছ কাটার নির্দেশ দেননি। ভুক্তভোগী আব্দুল জলিল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।##

আরও পড়ুনঃ  মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

মান্দায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ

আপডেটের সময়: ০৮:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর এবং প্রায় দেড় বিঘা জমির সহস্রাধিক ফলজ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আব্দুল জলিল। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল জলিলের দাবি, তাঁর বাবা মৃত ইব্রাহিম ১৯৮৫, ১৯৯১, ১৯৯২ ও ১৯৯৪ সালে তহফিল আকন্দের কাছ থেকে কবলা দলিলের মাধ্যমে জমি কেনেন। খতিয়ান নম্বর ৭৮ এবং দাগ নম্বর ৭৬৯, ৭৭৯ ও ৮৬০-তে মোট ৬৬ শতক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি বসতভিটা ও বিভিন্ন ফসলের আবাদসহ ভোগদখল করে আসছেন। জলিলের অভিযোগ, প্রতিপক্ষের আব্দুর রাজ্জাক অন্য ওয়ারিশের কাছ থেকে কিছু জমি কেনার পর তাঁদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম, মজিদুল, হাফিজিয়া খাতুন, রেখা বিবি, জায়েদা বিবি, শাহাজান মন্ডল, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বসতবাড়িতে ভাঙচুরের পাশাপাশি দেড় বিঘা জমির এক হাজারের বেশি কলাগাছ কেটে ফেলা হয় বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে গৃহকর্ত্রী খুন: আটক ১