Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা,সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান পত্নীতলায় কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে অননুমোদিত মেলা উচ্ছেদের আল্টিমেটাম ডিএসসিসির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ: ইসি ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার আমরা গত নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: প্রধানমন্ত্রী

দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে গৃহকর্ত্রী খুন: আটক ১

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় এক বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) নিজ বাসায় ভাড়াটিয়ার হাতে ফরিদা ইয়াছমিন (৫০) নামের এক গৃহকর্ত্রী খুন হয়েছেন। হত্যাকাণ্ডের আলামত গোপন করতে ঘাতক ভাড়াটিয়া ওই নারীর মরদেহ কেটে ৯ টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনের গলিতে ফেলে দেয়। শনিবার সন্ধ্যায় স্থানীয় জনতা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত নারী ভাড়াটিয়াকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে মোহনা আবাসিক এলাকার ওই বাড়ির পেছনের গলিতে পলিথিনে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান বাসিন্দারা। পরে পলিথিন খুলে খণ্ড-বিখণ্ড মানবদেহের অংশ দেখতে পেয়ে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত নারী ভাড়াটিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে থানায় খবর দেয়। ​সংবাদ পেয়ে দেবিদ্বার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের টুকরো মরদেহ উদ্ধার করে। আটককৃত নারী ভাড়াটিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি

তবে স্থানীয়দের ধাওয়া ও ক্ষোভের মুখে পড়ে ওই নারী অসুস্থ হয়ে পড়ায় তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ​আটককৃত অভিযুক্ত ভাড়াটিয়া নারী দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বাসিন্দা লাইলি আক্তার (৩৮)। তিনি মাত্র ১৩-১৪ দিন আগে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন।​ এদিকে বর্বরোচিত এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থল ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উৎসুক জনতা ভিড় জমায়। বিক্ষুব্ধ জনতা এ সময় ঘাতকের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে পা এবং মাথা উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। এবং অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থার জন্য আটক করা হয়েছে। ঘটনায় জড়িত লাইলিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনের নাম উল্লেখ করেছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। ​সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে মাদক সম্রাট কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার থানায় মামলা
Tag :
জনপ্রিয় পোস্ট

নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে গৃহকর্ত্রী খুন: আটক ১

আপডেটের সময়: ১০:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় এক বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) নিজ বাসায় ভাড়াটিয়ার হাতে ফরিদা ইয়াছমিন (৫০) নামের এক গৃহকর্ত্রী খুন হয়েছেন। হত্যাকাণ্ডের আলামত গোপন করতে ঘাতক ভাড়াটিয়া ওই নারীর মরদেহ কেটে ৯ টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনের গলিতে ফেলে দেয়। শনিবার সন্ধ্যায় স্থানীয় জনতা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত নারী ভাড়াটিয়াকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে মোহনা আবাসিক এলাকার ওই বাড়ির পেছনের গলিতে পলিথিনে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান বাসিন্দারা। পরে পলিথিন খুলে খণ্ড-বিখণ্ড মানবদেহের অংশ দেখতে পেয়ে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত নারী ভাড়াটিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে থানায় খবর দেয়। ​সংবাদ পেয়ে দেবিদ্বার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের টুকরো মরদেহ উদ্ধার করে। আটককৃত নারী ভাড়াটিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদ হাসিনা সরকার পতনের ২ বছর পূর্তি উপলক্ষ্যে, মাদারগঞ্জে বিএনপি কর্তৃক গণমিছিলের আয়োজন ও আনন্দ র‍্যালী