
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভুলু নেতা সমাজ এলাকায় বাড়ির পাশের ধানক্ষেত থেকে মোহাম্মদ নাহিম নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় লোকজন ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন।
নিহত নাহিম স্থানীয় কাঞ্চন বাজারের একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানা গেছে। তিনি ভুলু নেতা সমাজের বাসিন্দা জনাব এবাইদুল্লার মেয়ের ঘরের নাতি। স্থানীয়দের অভিযোগ, নাইম (১৫)কে কে বা কারা হত্যা করে বাড়ির পাশের জমিতে মরদেহ ফেলে যেতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি হত্যা কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে নাহিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 



















