Dhaka ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবর্ণচরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ ৬ দফা দাবিতে গ্রাহকদের বিক্ষোভ লালপুর ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত ধামইরহাট ঐতিহ্যবাহী জগদল আদিবাসী স্কুল ও কলেজে একাদশ শ্রেণীর অরিয়েন্টেশন অনুষ্ঠিত চিলমারীতে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ ওরিয়েন্টেশন- ২৬ অনুষ্ঠিত দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর পঙ্গু হাসপাতালে ভর্তিযুদ্ধ মাস কেটে যায় একটি সিটের জন্য সৎ ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী চৌরাট শিবপুর বরেন্দ্র কলেজ মাঠে জমে উঠেছে ঐতিহ্যবাহী হাতখেলা বাড়তি খরচ ও কম দামে ঈশ্বরদীতে কমেছে শিমের আবাদ

কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: সবুজে ছেয়ে গেছে রংপুরের কাউনিয়ার বিস্তীর্ণ আমনখেত। কোনো কোনো জমিতে ধানের শিষ বের হয়েছে, আবার কোথাও শিষের দানা পুষ্ট হতে শুরু করেছে। আগাম জাতসহ বিভিন্ন জাতের আমন ধান এখন পরিপক্বতার দিকে এগিয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা যায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুকূল আবহাওয়া, সময়মতো পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চাষাবাদ করায় এবার ভালো ফলনের প্রত্যাশা করছেন কৃষকেরা। তবে ধান ঘরে তোলার আগমুহূর্তে মাজরা পোকা, বাদামি গাছফড়িংসহ বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণের শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ আমনখেতের ধানগাছ সতেজ ও সবল। অনেক জমিতে ভালো শিষ এসেছে। কোনো কোনো জমিতে ধানের দানা পুষ্ট হওয়ার দৃশ্যও চোখে পড়ছে। মাঠজুড়ে ধানের সবুজের সঙ্গে কোথাও কোথাও ফুটে উঠেছে সোনালি আভা। কৃষকেরা বলছেন, এখন পর্যন্ত আবহাওয়া ও ধানের অবস্থা অনুকূলে থাকায় আশানুরূপ ফলনের আশা করছেন তাঁরা।

আরও পড়ুনঃ  সালনায় শতবর্ষী ঝুঁকিপূর্ণ মহুয়াগাছ অপসারণ, স্বস্তিতে এলাকাবাসী

তবে ধান কাটার আগ পর্যন্ত রোগবালাই ও পোকার আক্রমণ নিয়ে তাঁদের উদ্বেগ কাটছে না। কৃষকদের আশঙ্কা, শেষ সময়ে মাজরা পোকা, বাদামি গাছফড়িং বা অন্য কোনো ক্ষতিকর পোকার আক্রমণ হলে এত দিনের শ্রম ও বিনিয়োগ হুমকির মুখে পড়তে পারে। এতে শুধু ফলন কমার আশঙ্কাই নয়, বাড়তে পারে বালাইনাশক ও অতিরিক্ত পরিচর্যার খরচও। কৃষকেরা জানান, মৌসুমের শুরু থেকেই জমি প্রস্তুত, সার প্রয়োগ, সেচ, আগাছা দমনসহ প্রয়োজনীয় পরিচর্যায় তাঁরা গুরুত্ব দিয়েছেন। উপজেলা কৃষি দপ্তরের পরামর্শ অনুসরণ করে অনেক কৃষক সময়মতো বিভিন্ন কৃষি কার্যক্রম সম্পন্ন করেছেন। ফলে অনুকূল আবহাওয়ার সঙ্গে যথাযথ পরিচর্যার সমন্বয়ে অধিকাংশ জমিতেই ধানের বৃদ্ধি ভালো হয়েছে। বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের কৃষক আফসার আলী বলেন, “গত বছর ধানের অবস্থা শুরুতে খুব ভালো ছিল। কিন্তু শেষের দিকে মাজরা পোকা, বাদামি গাছফড়িংসহ বিভিন্ন পোকার আক্রমণে খেতের ক্ষতি হয়েছিল। এবার কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে ধান আবাদ করেছি।

আরও পড়ুনঃ  অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য

এখন ধানের অবস্থা ভালো। ফলনও ভালো হবে বলে আশা করছি। তবে শেষ সময়ে পোকার আক্রমণ নিয়ে চিন্তা হচ্ছে। এত দিনের পরিশ্রম যেন নষ্ট না হয়। একই গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, “গত বছর প্রথম দিকে খেত খুব ভালো হয়েছিল। কিন্তু শেষের দিকে পোকার আক্রমণের কারণে পুরো খেত নষ্ট হয়ে গিয়েছিল। এবার ধানের অবস্থা ভালো। তারপরও ধান ঘরে না তোলা পর্যন্ত ভয় কাটছে না। শেষ সময়ে কোনো পোকা বা রোগ হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন জানান, চলতি মৌসুমে আগাম আমনসহ উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৪৭০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ১১ হাজার ৪৬০ হেক্টর জমিতে। মৌসুমের শুরু থেকেই কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে কমরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন কৃষককে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন এছাড়াও উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকের পাশে রয়েছে ।

আরও পড়ুনঃ  বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুর-ধুনট মহাসড়কে তালবীজ রোপণ

তিনি আরও বলেন কোনো জমিতে রোগবালাই বা পোকার সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের অথবা উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। সমস্যার ধরন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। কৃষকদের অতিরিক্ত বালাইনাশক প্রয়োগই পোকার আক্রমণ নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়। নিয়মিত মাঠ পর্যবেক্ষণ, সঠিক সময়ে পোকার উপস্থিতি শনাক্ত করা এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করাই কার্যকর পদ্ধতি। এতে একদিকে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, অন্যদিকে কৃষিজমির উপকারী জীববৈচিত্র্যও সুরক্ষিত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সুবর্ণচরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ ৬ দফা দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা

আপডেটের সময়: ০৪:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: সবুজে ছেয়ে গেছে রংপুরের কাউনিয়ার বিস্তীর্ণ আমনখেত। কোনো কোনো জমিতে ধানের শিষ বের হয়েছে, আবার কোথাও শিষের দানা পুষ্ট হতে শুরু করেছে। আগাম জাতসহ বিভিন্ন জাতের আমন ধান এখন পরিপক্বতার দিকে এগিয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা যায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুকূল আবহাওয়া, সময়মতো পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চাষাবাদ করায় এবার ভালো ফলনের প্রত্যাশা করছেন কৃষকেরা। তবে ধান ঘরে তোলার আগমুহূর্তে মাজরা পোকা, বাদামি গাছফড়িংসহ বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণের শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ আমনখেতের ধানগাছ সতেজ ও সবল। অনেক জমিতে ভালো শিষ এসেছে। কোনো কোনো জমিতে ধানের দানা পুষ্ট হওয়ার দৃশ্যও চোখে পড়ছে। মাঠজুড়ে ধানের সবুজের সঙ্গে কোথাও কোথাও ফুটে উঠেছে সোনালি আভা। কৃষকেরা বলছেন, এখন পর্যন্ত আবহাওয়া ও ধানের অবস্থা অনুকূলে থাকায় আশানুরূপ ফলনের আশা করছেন তাঁরা।

আরও পড়ুনঃ  এক বছরে ১২ লক্ষাধিক টাকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঈদগাঁও মডেল হাসপাতাল

তবে ধান কাটার আগ পর্যন্ত রোগবালাই ও পোকার আক্রমণ নিয়ে তাঁদের উদ্বেগ কাটছে না। কৃষকদের আশঙ্কা, শেষ সময়ে মাজরা পোকা, বাদামি গাছফড়িং বা অন্য কোনো ক্ষতিকর পোকার আক্রমণ হলে এত দিনের শ্রম ও বিনিয়োগ হুমকির মুখে পড়তে পারে। এতে শুধু ফলন কমার আশঙ্কাই নয়, বাড়তে পারে বালাইনাশক ও অতিরিক্ত পরিচর্যার খরচও। কৃষকেরা জানান, মৌসুমের শুরু থেকেই জমি প্রস্তুত, সার প্রয়োগ, সেচ, আগাছা দমনসহ প্রয়োজনীয় পরিচর্যায় তাঁরা গুরুত্ব দিয়েছেন। উপজেলা কৃষি দপ্তরের পরামর্শ অনুসরণ করে অনেক কৃষক সময়মতো বিভিন্ন কৃষি কার্যক্রম সম্পন্ন করেছেন। ফলে অনুকূল আবহাওয়ার সঙ্গে যথাযথ পরিচর্যার সমন্বয়ে অধিকাংশ জমিতেই ধানের বৃদ্ধি ভালো হয়েছে। বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের কৃষক আফসার আলী বলেন, “গত বছর ধানের অবস্থা শুরুতে খুব ভালো ছিল। কিন্তু শেষের দিকে মাজরা পোকা, বাদামি গাছফড়িংসহ বিভিন্ন পোকার আক্রমণে খেতের ক্ষতি হয়েছিল। এবার কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে ধান আবাদ করেছি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নির্মাণাধীন আবাসিক এলাকা থেকে ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

এখন ধানের অবস্থা ভালো। ফলনও ভালো হবে বলে আশা করছি। তবে শেষ সময়ে পোকার আক্রমণ নিয়ে চিন্তা হচ্ছে। এত দিনের পরিশ্রম যেন নষ্ট না হয়। একই গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, “গত বছর প্রথম দিকে খেত খুব ভালো হয়েছিল। কিন্তু শেষের দিকে পোকার আক্রমণের কারণে পুরো খেত নষ্ট হয়ে গিয়েছিল। এবার ধানের অবস্থা ভালো। তারপরও ধান ঘরে না তোলা পর্যন্ত ভয় কাটছে না। শেষ সময়ে কোনো পোকা বা রোগ হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন জানান, চলতি মৌসুমে আগাম আমনসহ উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৪৭০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ১১ হাজার ৪৬০ হেক্টর জমিতে। মৌসুমের শুরু থেকেই কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে কমরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন কৃষককে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন এছাড়াও উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকের পাশে রয়েছে ।

আরও পড়ুনঃ  লালপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার