Dhaka ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে চরযশোরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল জৈন্তাপুরে উন্নয়নের নতুন বার্তা পৌরসভা ঘোষণা ও শিক্ষকসংকট সমাধানের আশ্বাস মন্ত্রী আরিফুল হক চৌধুরী লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভির ডিভিআর গায়েব ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ, হুঁশিয়ারি পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকে কোটি টাকার আমানতে গরমিলের অভিযোগ হেরোইন ও প্রাইভেটকার জব্দ: আটোয়ারীতে গ্রেপ্তার ৩ মিরপুরে টিকাদান কেন্দ্রে মুখোশধারীদের হামলা, লুটপাটের অভিযোগ

তারাগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে ‘গ্লোরি’র আশ্রয়ে পাঠালেন যুবদল নেতারা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯৬ সময় দেখুন

এন এস ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জ বাজারে চরম মানবেতর জীবনযাপন করা এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ের জন্য একটি দাতব্য সেবা দানকারী প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের তথ্যের ভিত্তিতে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় যুবদল নেতৃবৃন্দের সক্রিয় উদ্যোগে সম্পন্ন হওয়া এই মহতী উদ্যোগটি স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। আজ ২৪সেপ্টেম্বর সন্ধ্যা ৮ ঘটিকার সময়  ​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তারাগঞ্জ বাজার এলাকায় ওই নারী চরম অসহায় ও শোচনীয় অবস্থায় (খোলা কাপড়ে) ঘোরাফেরা করছিলেন। তাঁর এই মানবেতর অবস্থা স্থানীয়দের নজরে আসার পর বিষয়টি দ্রুত গুরুত্বের সাথে আমলে নেন রংপুর জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং তারাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রাসেল মন্ডল। তিনি কালক্ষেপণ না করে বিষয়টি তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোনাব্ব হোসেন-কে অবহিত করেন এবং প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে তাঁকে উদ্ধারের অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  ধামইরহাট ঐতিহ্যবাহী জগদল আদিবাসী স্কুল ও কলেজে একাদশ শ্রেণীর অরিয়েন্টেশন অনুষ্ঠিত

​খবর পাওয়া মাত্রই উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত দ্রুততার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর আন্তরিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ওই নারীকে বদরগঞ্জ উপজেলার হাসিনা নগর এলাকায় অবস্থিত আর্তমানবতার সেবায় নিয়োজিত দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠান ‘GLORY’ (গ্লোরি)-এর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি এখন থেকে ওই নারীর চিকিৎসা, উন্নত যত্ন ও পুনর্বাসনের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে। উদ্ধার ও হস্তান্তর প্রক্রিয়ার পুরো সময়টিতে মানবিক এই কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন—তারাজঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আক্তারুজ্জামান শুভ, আহ্বায়ক সদস্য আলামিন আকাশ, এবং তারাগঞ্জ বিএম কলেজের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব সোহান। ​বিপদের দিনে একজন সম্পূর্ণ অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ানোর এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারাগঞ্জের স্থানীয় সুধীমহল, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তাঁরা মনে করেন, রাজনৈতিক বা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এ ধরনের মানবিক কাজ সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মনুষ্যত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তারাগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে ‘গ্লোরি’র আশ্রয়ে পাঠালেন যুবদল নেতারা

আপডেটের সময়: ১১:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এন এস ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জ বাজারে চরম মানবেতর জীবনযাপন করা এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ের জন্য একটি দাতব্য সেবা দানকারী প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের তথ্যের ভিত্তিতে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় যুবদল নেতৃবৃন্দের সক্রিয় উদ্যোগে সম্পন্ন হওয়া এই মহতী উদ্যোগটি স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। আজ ২৪সেপ্টেম্বর সন্ধ্যা ৮ ঘটিকার সময়  ​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তারাগঞ্জ বাজার এলাকায় ওই নারী চরম অসহায় ও শোচনীয় অবস্থায় (খোলা কাপড়ে) ঘোরাফেরা করছিলেন। তাঁর এই মানবেতর অবস্থা স্থানীয়দের নজরে আসার পর বিষয়টি দ্রুত গুরুত্বের সাথে আমলে নেন রংপুর জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং তারাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রাসেল মন্ডল। তিনি কালক্ষেপণ না করে বিষয়টি তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোনাব্ব হোসেন-কে অবহিত করেন এবং প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে তাঁকে উদ্ধারের অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত

​খবর পাওয়া মাত্রই উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত দ্রুততার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর আন্তরিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ওই নারীকে বদরগঞ্জ উপজেলার হাসিনা নগর এলাকায় অবস্থিত আর্তমানবতার সেবায় নিয়োজিত দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠান ‘GLORY’ (গ্লোরি)-এর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি এখন থেকে ওই নারীর চিকিৎসা, উন্নত যত্ন ও পুনর্বাসনের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে। উদ্ধার ও হস্তান্তর প্রক্রিয়ার পুরো সময়টিতে মানবিক এই কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন—তারাজঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আক্তারুজ্জামান শুভ, আহ্বায়ক সদস্য আলামিন আকাশ, এবং তারাগঞ্জ বিএম কলেজের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব সোহান। ​বিপদের দিনে একজন সম্পূর্ণ অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ানোর এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারাগঞ্জের স্থানীয় সুধীমহল, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তাঁরা মনে করেন, রাজনৈতিক বা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এ ধরনের মানবিক কাজ সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মনুষ্যত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

আরও পড়ুনঃ  শজিমেকে পূর্ণাঙ্গ হৃদরোগ সার্জারি ইউনিট চালুর দাবি