
শরীয়তপুর প্রতিনিধি: এস এম আবুল কালাম আজাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরে এ র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। র্যালিতে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এস এম ফয়সাল জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর।
এর আগে ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরীয়তপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি, লিয়াকত হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক, নাজমুল হক বাদলকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং আতিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এদিকে নতুন কমিটি ঘোষণায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। র্যালি শেষে নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নতুন নেতৃত্বের মাধ্যমে শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করেন।
প্রতিবেদকের নাম 


















