Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী ঝড় ও শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে কৃষি অফিসার সহায়তার আশ্বাস ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীর মৃত্যু কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে আগুন মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বীকৃতি পেল রাজশাহী সিটি কর্পোরেশন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫৭ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো

জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা এবং নিবন্ধন কার্যক্রমে নির্ভুলতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশিদ ভূঁঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ ফারাহ শাম্মী, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ঢাকার হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি মিজ জিলিয়ান মেলসপ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্যের ভিত্তিতে নিবন্ধন সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান, তথ্যের নির্ভুলতা বজায় রাখা এবং নাগরিকদের জন্য নিবন্ধন প্রক্রিয়া কার্যকরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই এবার প্রতিষ্ঠানটিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
এ স্বীকৃতি অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগসহ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
একই সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য রাজশাহী মহানগরবাসীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ অধিকার ও সেবা। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। শুদ্ধ ও সময়মতো জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে পাওয়া এ স্বীকৃতি কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, নাগরিকদের কাছে সিটি কর্পোরেশনের সেবা আরও সহজলভ্য, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও গুণগত মান ধরে রাখার পাশাপাশি নাগরিকদের হয়রানি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের স্বীকৃতি নাগরিক সেবার মান আরও উন্নত করার ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা বাড়াবে। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতেও এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান: অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বীকৃতি পেল রাজশাহী সিটি কর্পোরেশন

আপডেটের সময়: ০৩:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬