Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী কোম্পানীগঞ্জ ইউনাইটেড হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো মাগুরার জেলা প্রশাসককে কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদগাঁও বাজারে অটোরিকশার দৌরাত্ম্য: ডিসি সড়কে জনদুর্ভোগ চরমে দুর্গমতার সুযোগে চকরিয়ার বমু বিলছড়িতে কোটি টাকার সড়কে ‘পুকুরচুরি বালিয়াডাঙ্গীতে নিজ ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস

মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো চিফ চট্টগ্রাম )

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম জেলা কার্যালয়। অভিযানে প্রায় ২৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপলাইন ধ্বংস করে অকেজো করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

সোমবার (১৫ জুন) দুপুরে ফারাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, চুনতির ফারাঙ্গা এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। জেলা এনএসআই চট্টগ্রাম কার্যালয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মং এছেন-এর নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এনএসআই-এর প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  তীব্র গরমে পুড়ছে হাকিমপুর বাসি: পল্লী বিদ্যুতের ১ ঘণ্টা পর পর লোডশেডিংয়ে বিপন্ন জনজীবন

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে প্রায় ২৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপলাইন ধ্বংস করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সেগুলো ব্যবহার করা না যায়।

আরও পড়ুনঃ  টিফিন খেতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজের

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত ও আকস্মিক অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস

আপডেটের সময়: ০৮:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো চিফ চট্টগ্রাম )

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম জেলা কার্যালয়। অভিযানে প্রায় ২৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপলাইন ধ্বংস করে অকেজো করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  টিফিন খেতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজের

সোমবার (১৫ জুন) দুপুরে ফারাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, চুনতির ফারাঙ্গা এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। জেলা এনএসআই চট্টগ্রাম কার্যালয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মং এছেন-এর নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এনএসআই-এর প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে প্রায় ২৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপলাইন ধ্বংস করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সেগুলো ব্যবহার করা না যায়।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত