Dhaka ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদগাঁও বাজারে অটোরিকশার দৌরাত্ম্য: ডিসি সড়কে জনদুর্ভোগ চরমে দুর্গমতার সুযোগে চকরিয়ার বমু বিলছড়িতে কোটি টাকার সড়কে ‘পুকুরচুরি বালিয়াডাঙ্গীতে নিজ ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফরিদা খানম রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার দুদিনেও হয়নি মামলা মাদারগঞ্জে সমবায় সমিতির_ আমানতের টাকা ফেরত পেতে, ৭২ ঘন্টার আল্টিমেটাম মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৮

তীব্র গরমে পুড়ছে হাকিমপুর বাসি: পল্লী বিদ্যুতের ১ ঘণ্টা পর পর লোডশেডিংয়ে বিপন্ন জনজীবন

:মোঃ আছিরুল ইসলাম, হিলি, হাকিমপুর, উপজেলা প্রতিনিধি: চলতি মৌসুমের তীব্র ও অসহনীয় গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের প্রাণ। আর এই তীব্র তাপদাহের মধ্যেই হাকিমপুর ও আশপাশের এলাকায় শুরু হয়েছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নজিরবিহীন লোডশেডিংয়ের অত্যাচার। গত ১৪ই জুন রাত ১২টা থেকে ১৫ই জুন রাত ১২টা পর্যন্ত—২৪ ঘণ্টার হিসাবে হাকিমপুর বাসী ১২ ঘণ্টারও বেশি সময় বিদ্যুতহীন অবস্থায় কাটিয়েছে। পরিস্থিতি এতটাই অমানবিক রূপ নিয়েছে যে, গড়ে প্রতি ১ ঘণ্টা পর পরই বিদ্যুৎ চলে যাচ্ছে। পল্লী বিদ্যুতের এমন চরম অব্যবস্থাপনায় হাকিমপুরের জনজীবন এখন পুরোপুরি দুর্বিষহ।গ্রীষ্মের এই তীব্র গরমে যেখানে ঘরের ভেতরে টিকে থাকা দায়, সেখানে প্রতি এক ঘণ্টা পর পর লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ক্ষোভ এখন আকাশচুম্বী। ১ ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের ১ ঘণ্টা পুরো এলাকা অন্ধকারে ডুবিয়ে দেওয়া হচ্ছে। পল্লী বিদ্যুতের এই চোর-পুলিশ খেলার কারণে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন শিশু,বৃদ্ধ এবং অসুস্থ মানুষেরা। তীব্র গরমে রাতের পর রাত মানুষ দুচোখের পাতা এক করতে পারছে না, যার প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপর।

আরও পড়ুনঃ  নান্দাইলে সরকারি গাছ কেটে সাবাড়, এসিল্যান্ডের অভিযানে গাছ জব্দ

১ ঘণ্টা পর পর এই লোডশেডিংয়ের কারণে হাকিমপুরের ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প কলকারখানা এবং শিক্ষার্থীদের পড়াশোনা পুরোপুরি লাটে ওঠেছে। বিদ্যুৎ যাওয়ার কোনো নির্দিষ্ট শিডিউল বা নিয়ম নেই। কোনো কাজ শুরু করতে না করতেই বিদ্যুৎ চলে যাচ্ছে, ফলে স্থির হয়ে পড়েছে স্থানীয় অর্থনীতি। বিশেষ করে ডিজিটাল ও অনলাইন ভিত্তিক কাজ এবং জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এখন চরম সংকটের মুখে।এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ‘দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২’ যেন গ্রাহকদের এই চরম কষ্টের কথা আমলেই নিচ্ছে না। কোনো ঘোষণা বা পূর্বপ্রস্তুতি ছাড়াই ২৪ ঘণ্টার অর্ধেকটা সময় সাধারণ মানুষকে অন্ধকারে রেখে পল্লী বিদ্যুৎ কী ধরনের সেবা দিচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

তীব্র গরমে পুড়ছে হাকিমপুর বাসি: পল্লী বিদ্যুতের ১ ঘণ্টা পর পর লোডশেডিংয়ে বিপন্ন জনজীবন

আপডেটের সময়: ০৯:৫৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

:মোঃ আছিরুল ইসলাম, হিলি, হাকিমপুর, উপজেলা প্রতিনিধি: চলতি মৌসুমের তীব্র ও অসহনীয় গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের প্রাণ। আর এই তীব্র তাপদাহের মধ্যেই হাকিমপুর ও আশপাশের এলাকায় শুরু হয়েছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নজিরবিহীন লোডশেডিংয়ের অত্যাচার। গত ১৪ই জুন রাত ১২টা থেকে ১৫ই জুন রাত ১২টা পর্যন্ত—২৪ ঘণ্টার হিসাবে হাকিমপুর বাসী ১২ ঘণ্টারও বেশি সময় বিদ্যুতহীন অবস্থায় কাটিয়েছে। পরিস্থিতি এতটাই অমানবিক রূপ নিয়েছে যে, গড়ে প্রতি ১ ঘণ্টা পর পরই বিদ্যুৎ চলে যাচ্ছে। পল্লী বিদ্যুতের এমন চরম অব্যবস্থাপনায় হাকিমপুরের জনজীবন এখন পুরোপুরি দুর্বিষহ।গ্রীষ্মের এই তীব্র গরমে যেখানে ঘরের ভেতরে টিকে থাকা দায়, সেখানে প্রতি এক ঘণ্টা পর পর লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ক্ষোভ এখন আকাশচুম্বী। ১ ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের ১ ঘণ্টা পুরো এলাকা অন্ধকারে ডুবিয়ে দেওয়া হচ্ছে। পল্লী বিদ্যুতের এই চোর-পুলিশ খেলার কারণে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন শিশু,বৃদ্ধ এবং অসুস্থ মানুষেরা। তীব্র গরমে রাতের পর রাত মানুষ দুচোখের পাতা এক করতে পারছে না, যার প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপর।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে নিজ ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১ ঘণ্টা পর পর এই লোডশেডিংয়ের কারণে হাকিমপুরের ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প কলকারখানা এবং শিক্ষার্থীদের পড়াশোনা পুরোপুরি লাটে ওঠেছে। বিদ্যুৎ যাওয়ার কোনো নির্দিষ্ট শিডিউল বা নিয়ম নেই। কোনো কাজ শুরু করতে না করতেই বিদ্যুৎ চলে যাচ্ছে, ফলে স্থির হয়ে পড়েছে স্থানীয় অর্থনীতি। বিশেষ করে ডিজিটাল ও অনলাইন ভিত্তিক কাজ এবং জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এখন চরম সংকটের মুখে।এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ‘দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২’ যেন গ্রাহকদের এই চরম কষ্টের কথা আমলেই নিচ্ছে না। কোনো ঘোষণা বা পূর্বপ্রস্তুতি ছাড়াই ২৪ ঘণ্টার অর্ধেকটা সময় সাধারণ মানুষকে অন্ধকারে রেখে পল্লী বিদ্যুৎ কী ধরনের সেবা দিচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বিভাগীয় পযার্য়ের দৌড় প্রতিযোগিতায় চৌফলদন্ডীর কৃতি সন্তান জোবইদার ১ম স্থান অর্জন!