Dhaka ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি মৌলভীবাজারের রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেফতার বগুড়ায় উন্নয়নের নতুন পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী: মীর শাহে আলম হোসেনপুরে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রথম স্থান অর্জন। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন মাদকবিরোধী অভিযানে বিরামপুরে তিন কারবারি আটক বান্দরবানের রোয়াংছড়িতে পিআইও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে কোটি টাকার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত বাউফলে শিক্ষার্থীদের স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়িতে, দৈনিক আজকের জনবাণীর নতুন যাত্রা.

টিফিন খেতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৬ সময় দেখুন

মোঃ কামাল হোসেন স্টাফ রিপোর্ট: রাজশাহীর বাঘা উপজেলায় স্কুল থেকে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মিনহাজ (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার মিরগঞ্জ এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র । বাঘা উপজেলার মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মিনহাজ সকালে স্কুলে যায়। ক্লাস শেষে দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে সে সাইকেলে চড়ে টিফিন খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির অদূরে মিরগঞ্জ ভানুকর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি সাদা রঙের মাইক্রোবাস তার সাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে (ইউএনও) উপজেলা নির্বাহীর খালখনন পরিদর্শন

সংঘর্ষের তীব্রতায় মিনহাজ সাইকেলসহ রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে আয়বর্ধণ মূলক সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন,
Tag :
জনপ্রিয় পোস্ট

সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি

টিফিন খেতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজের

আপডেটের সময়: ০৯:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মোঃ কামাল হোসেন স্টাফ রিপোর্ট: রাজশাহীর বাঘা উপজেলায় স্কুল থেকে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মিনহাজ (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার মিরগঞ্জ এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র । বাঘা উপজেলার মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মিনহাজ সকালে স্কুলে যায়। ক্লাস শেষে দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে সে সাইকেলে চড়ে টিফিন খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির অদূরে মিরগঞ্জ ভানুকর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি সাদা রঙের মাইক্রোবাস তার সাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ