Dhaka ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদগাঁও বাজারে অটোরিকশার দৌরাত্ম্য: ডিসি সড়কে জনদুর্ভোগ চরমে দুর্গমতার সুযোগে চকরিয়ার বমু বিলছড়িতে কোটি টাকার সড়কে ‘পুকুরচুরি বালিয়াডাঙ্গীতে নিজ ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফরিদা খানম রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার দুদিনেও হয়নি মামলা মাদারগঞ্জে সমবায় সমিতির_ আমানতের টাকা ফেরত পেতে, ৭২ ঘন্টার আল্টিমেটাম

শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলা উপজেলার ৫ নং মাটিন্দর ইউনিয়নে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মনোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদান পরিবেশ উন্নয়ন এবং অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (১৫ই জুন) সকাল ১১ টায় বিদ্যালয়ে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষকবৃন্দ অভিভাবক,স্থানীয় প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন শিবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবু ফিরোজ এবং সহকারি শিক্ষকবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, ১২ সদস্য ম্যানেজিং কমিটি গঠনে সদস্য থাকবেন যথা -একজন সদস্য হবেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মনোনীত প্রার্থী, অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উহার সহকারি শিক্ষক দুইজন, এলাকার কোন অবসরপ্রাপ্ত ব্যক্তি সরকারি অথবা এমপিও ভুক্ত শিক্ষক একজন, শিবপুর ৪ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার একজন, বিদ্যুৎসাহী সদস্য দুজন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মনোনীত দুজন, অত্র বিদ্যালয়ের আশপাশে এলাকার ছাত্র-ছাত্রী অভিভাবকের মধ্যে দুইজন নারী সদস্য এবং দুজন পুরুষ সদস্য এ মোট ১২ জন সদস্য।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সাহেব বলেন, এই ১২ জন সদস্য বিশিষ্ট প্যানেলটি যথা নিয়মে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হবে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে চূড়ান্ত মনোনয়ন পত্র আসলে ওই প্যানেলে ১২ জন সদস্যের সমর্থিত নির্বাচনে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবে। এই প্রক্রিয়ায় শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পূর্ণাঙ্গ রূপ পাবে এবং কার্যকারিতা শুরু হবে।
বক্তার আরো বলেন, একটি কার্যকর জবাবদিহিতা মূলক ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং জনগণের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভা শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় মতামত গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  নগরীর জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : মেয়র
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু

আপডেটের সময়: ০৪:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলা উপজেলার ৫ নং মাটিন্দর ইউনিয়নে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মনোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদান পরিবেশ উন্নয়ন এবং অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (১৫ই জুন) সকাল ১১ টায় বিদ্যালয়ে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষকবৃন্দ অভিভাবক,স্থানীয় প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন শিবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবু ফিরোজ এবং সহকারি শিক্ষকবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, ১২ সদস্য ম্যানেজিং কমিটি গঠনে সদস্য থাকবেন যথা -একজন সদস্য হবেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মনোনীত প্রার্থী, অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উহার সহকারি শিক্ষক দুইজন, এলাকার কোন অবসরপ্রাপ্ত ব্যক্তি সরকারি অথবা এমপিও ভুক্ত শিক্ষক একজন, শিবপুর ৪ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার একজন, বিদ্যুৎসাহী সদস্য দুজন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মনোনীত দুজন, অত্র বিদ্যালয়ের আশপাশে এলাকার ছাত্র-ছাত্রী অভিভাবকের মধ্যে দুইজন নারী সদস্য এবং দুজন পুরুষ সদস্য এ মোট ১২ জন সদস্য।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সাহেব বলেন, এই ১২ জন সদস্য বিশিষ্ট প্যানেলটি যথা নিয়মে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হবে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে চূড়ান্ত মনোনয়ন পত্র আসলে ওই প্যানেলে ১২ জন সদস্যের সমর্থিত নির্বাচনে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবে। এই প্রক্রিয়ায় শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পূর্ণাঙ্গ রূপ পাবে এবং কার্যকারিতা শুরু হবে।
বক্তার আরো বলেন, একটি কার্যকর জবাবদিহিতা মূলক ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং জনগণের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভা শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় মতামত গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ