
শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুচিতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টম্বর ২০২৬) দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্ৰক), লালপুরের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক) জনাব মোঃ একরামুল হক। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক জনাব মোঃ জাহিদুল ইসলাম এবং লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ওয়াজেদ আলী মৃধা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি উপস্থিত সকলের হাতে শুভেচ্ছা স্মারক ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়।
প্রতিবেদকের নাম 



















