Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত রুমায় এলিম-ছাংদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারে অনিয়ম: ৯ ইউপি মেম্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলার আমের বাজারজাতকরণ, বিদেশে রপ্তানি, পরিবহন সমস্যা, আম সংরক্ষণ ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা দিনাজপুরে বিজিবি’র জব্দকৃত প্রায় ১১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস শৈশব কি চার দেয়ালেই বন্দি থাকবে? হোসেনপুরে একটি শিশু পার্কের জন্য অবুঝ শিশুদের মায়াবী আকুতি নওগাঁ সীমান্তে পত্নীতলা ১৪ বিজিবি সদস্য চৌকোস অভিযান, মাদকের বড় চালান জব্দ আটক ২ চিলমারীতে ডেল্টা প্ল্যান ২১০০’-এর কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন বিষয়ক কর্মশালা অুষ্ঠিত। জামায়াত আমীরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪৩ সময় দেখুন

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

নগরায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে বান্দরবানের লামা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৬ জুন সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বমোট ১১ কোটি ২৩ লক্ষ ৩৯ হাজার ৬৯৩ টাকার এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন।ঘোষিত বাজেটে নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৬৩ লক্ষ ৬৬ হাজার ৭২২ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা। এতে সমাপনী স্থিতি বা উদ্বৃত্ত রাখা হয়েছে ৪৪ লক্ষ ৩৬ হাজার ৭২২ টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় ও ব্যয় সমান ধরে ৮ কোটি ৭০ লক্ষ টাকার বরাদ্দ রাখা হয়েছে।খাতভিত্তিক বরাদ্দের মধ্যে সাধারণ সংস্থাপন শাখায় ১ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীতে ২৫ লক্ষ ২০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে উন্নয়ন খাতের বড় অংশ ব্যয় হবে অবকাঠামো নির্মাণে, যার পরিমাণ ৫ কোটি ৪০ লক্ষ টাকা। এছাড়া পৌর ভবন সম্প্রসারণ, ডরমেটরি ও মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লক্ষ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার প্রদত্ত বিভিন্ন তহবিল ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এই উন্নয়ন বাজেট জোগান দেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুব র‍্যাবের হাতে আটক

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাউছার হামিদ, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোহাম্মদ ফরহাদ উদ্দিন ও উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ।পৌরসভার নির্বাহী কর্মকর্তা রুইপ্রু অং মার্মা ও সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক মেয়র আমির হোসেন, বিএনপি নেতা আব্দু রব, জামায়াত নেতা মাওলানা ইব্রাহিম এবং লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন জানান, নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে উন্নয়নমূলক প্রকল্পগুলোকে এই বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নওগাঁ জেলার আমের বাজারজাতকরণ, বিদেশে রপ্তানি, পরিবহন সমস্যা, আম সংরক্ষণ ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা

তিনি এই জনকল্যাণমুখী বাজেটের সফল বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও পৌরসভার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আনোয়ারায় মা-মেয়ে হত্যা: ১০ দিনেই পুলিশের চার্জশিট দাখিল
Tag :
জনপ্রিয় পোস্ট

রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

আপডেটের সময়: ০৩:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

নগরায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে বান্দরবানের লামা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৬ জুন সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বমোট ১১ কোটি ২৩ লক্ষ ৩৯ হাজার ৬৯৩ টাকার এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন।ঘোষিত বাজেটে নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৬৩ লক্ষ ৬৬ হাজার ৭২২ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা। এতে সমাপনী স্থিতি বা উদ্বৃত্ত রাখা হয়েছে ৪৪ লক্ষ ৩৬ হাজার ৭২২ টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় ও ব্যয় সমান ধরে ৮ কোটি ৭০ লক্ষ টাকার বরাদ্দ রাখা হয়েছে।খাতভিত্তিক বরাদ্দের মধ্যে সাধারণ সংস্থাপন শাখায় ১ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীতে ২৫ লক্ষ ২০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে উন্নয়ন খাতের বড় অংশ ব্যয় হবে অবকাঠামো নির্মাণে, যার পরিমাণ ৫ কোটি ৪০ লক্ষ টাকা। এছাড়া পৌর ভবন সম্প্রসারণ, ডরমেটরি ও মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লক্ষ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার প্রদত্ত বিভিন্ন তহবিল ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এই উন্নয়ন বাজেট জোগান দেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৯, এক আসামির নামেই ২২ মামলা

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাউছার হামিদ, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোহাম্মদ ফরহাদ উদ্দিন ও উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ।পৌরসভার নির্বাহী কর্মকর্তা রুইপ্রু অং মার্মা ও সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক মেয়র আমির হোসেন, বিএনপি নেতা আব্দু রব, জামায়াত নেতা মাওলানা ইব্রাহিম এবং লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন জানান, নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে উন্নয়নমূলক প্রকল্পগুলোকে এই বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নওগাঁ জেলার আমের বাজারজাতকরণ, বিদেশে রপ্তানি, পরিবহন সমস্যা, আম সংরক্ষণ ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা

তিনি এই জনকল্যাণমুখী বাজেটের সফল বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও পৌরসভার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঘাটাইলে শিক্ষিকাকে প্রকাশ্যে চড়-ঘুষি, নিরাপত্তাহীনতায় বিদ্যালয় ছাড়ার সিদ্ধান্ত