Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ বামেরছড়া-ডানেরছড়ায় নতুন নেতৃত্ব বাছাই কাল, ভোটযুদ্ধে ১৪ প্রার্থী জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ‘জেলা প্রশাসক’ ফরিদা খানম ভোলায় ২ লাখ ৯৩ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আড়ানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত রুমায় এলিম-ছাংদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারে অনিয়ম: ৯ ইউপি মেম্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

নওগাঁ জেলার আমের বাজারজাতকরণ, বিদেশে রপ্তানি, পরিবহন সমস্যা, আম সংরক্ষণ ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩৩ সময় দেখুন

আব্দুস সালাম নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার আমের বাজারজাতকরণ, বিদেশে রপ্তানি, পরিবহন সমস্যা, আম সংরক্ষণ ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার ২৫ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় আমচাষি, ব্যবসায়ী, রপ্তানিকারক, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। সভায় আম পরিবহনে বিদ্যমান সমস্যা, সংরক্ষণ সুবিধা বৃদ্ধি, বিদেশে রপ্তানি সম্প্রসারণ, বাজার ব্যবস্থাপনা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিদেশে আম রপ্তানির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে সাপাহারের আমচাষি সোহেল রানা বলেন, বর্তমানে প্রতি কেজি আম রপ্তানিতে প্রায় ৬৫০ টাকা বিমান ভাড়া গুনতে হচ্ছে। অতিরিক্ত এই পরিবহন ব্যয়ের কারণে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিদেশে পাঠানোর জন্য আম কিনতে আগ্রহ হারাচ্ছে। অথচ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো তুলনামূলক কম খরচে আম রপ্তানি করতে পারায় তারা আন্তর্জাতিক বাজারে অনেক বেশি প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান জানান, চলতি মৌসুমে নওগাঁ জেলায় আনুমানিক ৩ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।

আরও পড়ুনঃ  নোয়াখালীর শেকড়, লন্ডনে ‘এক টুকরো বাংলাদেশ’ একই পরিবারের ৪৩ সদস্য যুক্তরাজ্যে স্থায়ী

এ বছর প্রায় ৪ লাখ ২১ হাজার ৬১৪ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে মিলে প্রায় ৩ হাজার কোটি টাকার আম বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমচাষিরা বলেন, নওগাঁর আমকে আন্তর্জাতিক বাজারে আরও সুপ্রতিষ্ঠিত করতে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, পরিবহন ব্যবস্থা সহজ করা এবং রপ্তানি প্রক্রিয়া আরও গতিশীল করা জরুরি। একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তারা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আমচাষি ও ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল, সাধারণ সম্পাদক রোহন আজাদ
Tag :
জনপ্রিয় পোস্ট

জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নওগাঁ জেলার আমের বাজারজাতকরণ, বিদেশে রপ্তানি, পরিবহন সমস্যা, আম সংরক্ষণ ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা

আপডেটের সময়: ০৭:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আব্দুস সালাম নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার আমের বাজারজাতকরণ, বিদেশে রপ্তানি, পরিবহন সমস্যা, আম সংরক্ষণ ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার ২৫ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় আমচাষি, ব্যবসায়ী, রপ্তানিকারক, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। সভায় আম পরিবহনে বিদ্যমান সমস্যা, সংরক্ষণ সুবিধা বৃদ্ধি, বিদেশে রপ্তানি সম্প্রসারণ, বাজার ব্যবস্থাপনা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিদেশে আম রপ্তানির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে সাপাহারের আমচাষি সোহেল রানা বলেন, বর্তমানে প্রতি কেজি আম রপ্তানিতে প্রায় ৬৫০ টাকা বিমান ভাড়া গুনতে হচ্ছে। অতিরিক্ত এই পরিবহন ব্যয়ের কারণে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিদেশে পাঠানোর জন্য আম কিনতে আগ্রহ হারাচ্ছে। অথচ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো তুলনামূলক কম খরচে আম রপ্তানি করতে পারায় তারা আন্তর্জাতিক বাজারে অনেক বেশি প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান জানান, চলতি মৌসুমে নওগাঁ জেলায় আনুমানিক ৩ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।

আরও পড়ুনঃ  মাগুরার শ্রীপুরে প্রাণী পল্লী চিকিৎসকদের নিয়ে এক জন সচেতনতামূলক অনুষ্ঠানের হয়েছে।

এ বছর প্রায় ৪ লাখ ২১ হাজার ৬১৪ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে মিলে প্রায় ৩ হাজার কোটি টাকার আম বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমচাষিরা বলেন, নওগাঁর আমকে আন্তর্জাতিক বাজারে আরও সুপ্রতিষ্ঠিত করতে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, পরিবহন ব্যবস্থা সহজ করা এবং রপ্তানি প্রক্রিয়া আরও গতিশীল করা জরুরি। একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তারা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আমচাষি ও ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  কুলাউড়া কাদিপুরে শুরু হলো ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা