Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তারাগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের বার্ষিক পরিদর্শন ও দিকনির্দেশনা আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ এক যুবক আটক মান্দায় ঔষুধ ও সারের অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা মসজিদে ঢুকে বোনজামাই মামুনকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বগুড়ায় আজ থেকে চালু নারী বাস সার্ভিস, নিরাপত্তা নিয়ে সতর্কতার পরামর্শ দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে নারীসহ ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে ফুটপাত উচ্ছেদের পরও ফের দখলের পাঁয়তারা

লামায় পুলিশের মাদক বিরোধী পথসভা ও র‌্যালী; জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৬৪ সময় দেখুন

মোঃরাসেল, বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা থানাধীন ০৭নং ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চবিদ‌্যালয় সংলগ্ন এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মাদক বিরোধী পথসভা, র‌্যালী ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ কাইছার হামিদের সভাপতিত্বে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত সভায় বক্তারা মাদকের কুফল, পারিবারিক ও সামাজিক অবক্ষয় এবং এর বিভিন্ন ক্ষতিকারক দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।সভাপতির বক্তব্যে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে মাদক বিরোধী সামাজিক কার্যক্রমে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।পথসভা ও র‌্যালী শেষে ওই এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের একটি বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

লামায় পুলিশের মাদক বিরোধী পথসভা ও র‌্যালী; জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

আপডেটের সময়: ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

মোঃরাসেল, বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা থানাধীন ০৭নং ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চবিদ‌্যালয় সংলগ্ন এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মাদক বিরোধী পথসভা, র‌্যালী ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ কাইছার হামিদের সভাপতিত্বে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত সভায় বক্তারা মাদকের কুফল, পারিবারিক ও সামাজিক অবক্ষয় এবং এর বিভিন্ন ক্ষতিকারক দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।সভাপতির বক্তব্যে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে মাদক বিরোধী সামাজিক কার্যক্রমে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।পথসভা ও র‌্যালী শেষে ওই এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের একটি বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  নাটোর বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু