
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলা উপজেলার নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ (এ +) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২.০০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের করার জন্য অনুপ্রেরণা জোগাতেই এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, পত্নীতলা উপজেলার নব যোগদান কৃত সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.জেড.এম.নাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সুযোগ্য সম্মানিত একাডেমি অফিসার জনাব মোঃ মোরশিদুল আলম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অভিভাবক ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকরাও দারুন ভাবে সন্তোষ প্রকাশ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম নিয়মানুবর্তিতা, শিক্ষকদের আন্তরিক প্রাণপণ প্রচেষ্টা এবং অভিভাবকদের সর্তকতার সহিত সহযোগিতার ফলেই এ ধরনের সন্তোষজনক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করবে এবং দেশের তথা মানুষের কল্যাণে ভূমিকা রাখবে… এমন প্রত্যাশা কাম্য করেন তাঁরা।
সম্মাননা ক্রেস্ট পেয়ে শিক্ষার্থীরা “দৈনিক আজকের জনবাণী” কে জানায়, পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই সাফল্যের পিছনে শিক্ষক- শিক্ষিকাদের আন্তরিক নির্দেশনা, শ্রদ্ধেয় বাবা মায়ের দারুন অনুপ্রেরণা এবং নিজেদের নিয়মমাফিক রুটিন মোতাবেক পড়াশোনা, কঠোর অধ্যাবসায় ও পরিশ্রম সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও ভালোভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করতে চায়।
এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক দৈনিক আজকের জনবাণী” কে বলেন, সন্তানদের এমন সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসাবে সন্তানের এ অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তানদের ভবিষ্যৎ জন্য সবার নিকট দোয়া কামনা করেন।
পরিশেষে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। বিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশুনায় আরও উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।
প্রতিবেদকের নাম 



















