Dhaka ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ হস্তান্তর বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে পুকুরের মাছ চুরি করল দুষ্কৃতকারীরা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা তাহিরপুরে মিয়ারচর খেয়া পাড়াপাড়ে মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিবাদে মানববন্ধন নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম পত্নীতলায় মধইল বি এল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান শুরু জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কম থাকায়, প্রতিটি ফিডারে নির্দিষ্ট সময় পরপর লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অধীনে মোট ১৫ টি ফিডার রয়েছে। তন্মধ্যে মাদারগঞ্জ উপজেলা জোনাল অফিসে ৯ টি ফিডার এবং আদারভিটা সাব-স্টেশনে ৬টি ফিডার রয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিটি ফিডারে প্রায় দেড় ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়া হচ্ছে। তবে দেড় ঘন্টা পর পর লোডশেডিং হলেও ঘূর্ণায়মান ভাবে আবারও প্রথম ফিডার প্রায় পনেরো ঘন্টা পর বিদ্যুৎ পায় বলেও জানান এজিএম (মাদারগঞ্জ শাখা)। আজ সোমবার (১০ আগস্ট) পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, জাতীয় গ্রিড থেকে মাদারগঞ্জে বর্তমানে প্রায় ৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে, তন্মধ্যে উপজেলার ৯ টি ফিডারে প্রায় ৫ মেগাওয়াট এবং আদারভিটার ৬ টি ফিডারে পায় ২ প্রায় মেগাওয়াট।

আরও পড়ুনঃ  প্রত্যেকটি মানুষের সমস্যা প্রধানমন্ত্রীর জানা আছে: অর্থমন্ত্রী

অথচ বিপরীতে উপজেলার মোট চাহিদা প্রায় ২০ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি রয়েছে প্রায় ১৩ মেগাওয়াট। জানা গেছে, ২০২৬ সালের জুলাইয়ের শেষ দিক থেকে মাদারগঞ্জে সরবরাহ পাওয়া যাচ্ছে ৭ মেগাওয়াটের মতো। এর আগে সরবরাহ ছিল প্রায় ১০ মেগাওয়াট। তবে কর্তৃপক্ষের দাবি_ হাসপাতাল, সরকারি দপ্তর এবং উপজেলা শহরের গুরুত্বপূর্ণ মার্কেট এলাকায় তুলনামূলকভাবে লোডশেডিং কম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আবু সালেহ মোঃ নাঈম। তিনি জানান, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম পাওয়ার কারণেই বর্তমানে লোডশেডিং বেড়েছে। সরবরাহ বাড়লে পরিস্থিতিরও উন্নতি হবে। এদিকে তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগের কথা জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। তাদের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে লোডশেডিং কমিয়ে আনা হোক। শুধু তাই নয়, সাধারণ গ্রাহকেরা আরো জানান যে, রাতদিন ২৪ ঘন্টার মধ্যে আনুমানিক মাত্র ২ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি, এতে রেফ্রিজারেটরে সরবরাহকৃত খাদ্য নষ্ট হওয়ার পাশাপাশি, সন্ধ্যার পরে শিক্ষার্থীদের পড়াশোনা করারও সুযোগ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  ভিসা জটিলতায় কুষ্টিয়া থেকে ফিরছেন পায়ে হেঁটে হজযাত্রার স্বপ্ন দেখা দুলাল
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

আপডেটের সময়: ০৬:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কম থাকায়, প্রতিটি ফিডারে নির্দিষ্ট সময় পরপর লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অধীনে মোট ১৫ টি ফিডার রয়েছে। তন্মধ্যে মাদারগঞ্জ উপজেলা জোনাল অফিসে ৯ টি ফিডার এবং আদারভিটা সাব-স্টেশনে ৬টি ফিডার রয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিটি ফিডারে প্রায় দেড় ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়া হচ্ছে। তবে দেড় ঘন্টা পর পর লোডশেডিং হলেও ঘূর্ণায়মান ভাবে আবারও প্রথম ফিডার প্রায় পনেরো ঘন্টা পর বিদ্যুৎ পায় বলেও জানান এজিএম (মাদারগঞ্জ শাখা)। আজ সোমবার (১০ আগস্ট) পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, জাতীয় গ্রিড থেকে মাদারগঞ্জে বর্তমানে প্রায় ৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে, তন্মধ্যে উপজেলার ৯ টি ফিডারে প্রায় ৫ মেগাওয়াট এবং আদারভিটার ৬ টি ফিডারে পায় ২ প্রায় মেগাওয়াট।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে বাম্পার ফলন, তবু দুশ্চিন্তা—শ্রমিক সংকটে লালপুরে পাট কাটায় ভোগান্তি