Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে কৃষক হত্যা মামলায় ৭ আসামি গ্রেপ্তার মান্দায় টাপেন্টাডল সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড কবি মিঠুন কুমার ঘোষ পেলেন ‘সাহিত্য সম্মাননা-২০২৬’ স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ শরীয়তপুরে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কি জব্দ, আটক ২ নগরকান্দা-সালথায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নাটোরের লালপুরে গৃহবধূর আত্মহত্যা চিরিরবন্দরে ২৩ লিটার চো”লাই ম”দসহ একজন আ/ট/ক লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় শফিকুল হক মিলন এমপি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

​মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী
​যথাযোগ্য মর্যাদাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর পবা উপজেলায় উদযাপিত হয়েছে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে পবা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​আজ ২ অক্টোবর ২০২৬, শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। র‍্যালিটি পবা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। রেলি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতার কোনো বিকল্প নেই। কৃষিসহ প্রতিটি খাতের মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। বর্তমান সরকার উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন বলেন, “দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে পণ্য রপ্তানি বাড়াতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি অপচয় রোধ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
​অনুষ্ঠানে পবা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, উদ্যোক্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকু-কাচি ও মাদক সেবনের সরঞ্জামসহ আনসারের হাতে যুবক আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে কৃষক হত্যা মামলায় ৭ আসামি গ্রেপ্তার

পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় শফিকুল হক মিলন এমপি

আপডেটের সময়: ০৩:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

​মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী
​যথাযোগ্য মর্যাদাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর পবা উপজেলায় উদযাপিত হয়েছে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে পবা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​আজ ২ অক্টোবর ২০২৬, শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। র‍্যালিটি পবা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। রেলি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতার কোনো বিকল্প নেই। কৃষিসহ প্রতিটি খাতের মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। বর্তমান সরকার উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন বলেন, “দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে পণ্য রপ্তানি বাড়াতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি অপচয় রোধ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
​অনুষ্ঠানে পবা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, উদ্যোক্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  শার্শায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার