Dhaka ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে প্রাণ হারালেন কৃষক ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৩ জুন ঘিরে ষড়যন্ত্রের আভাস, স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিইপিজেডস্থ চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির শটপিছ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডিসি রাইডার্স ও রানার্স আপ আজমীর বয়লার হাউজ. বদলগাছীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু ঝড়ে পড়া শালিক পাখিকে বাঁচিয়ে আকাশে ওড়ালেন সাংবাদিক খলিলুর রহমান শক্তিশালী গণতন্ত্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বদলগাছীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৮ সময় দেখুন

নওগাঁ প্রতিনিধি:

“দেশপ্রেমে শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তন-এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন-এর সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এবং বদলগাছী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান ছনি। তিনি বলেন, “দুর্নীতি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সততার চর্চা বাড়াতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের মধ্য থেকেই দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এস এম শফিউল হাসান।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জুলাই শহীদের কবর নির্মানের টাকা আত্নসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল—“সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার অভাব দুর্নীতির প্রধান কারণ।” প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং মুক্তিনগর দাখিল মাদ্রাসা।
তথ্য-উপাত্ত, যুক্তি ও উপস্থাপনায় দক্ষতার পরিচয় দিয়ে মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ব্যবসায় লাভবান হওয়ায় পুরাতন মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্য ব্যবসাীকে হত্যা

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে নৈতিকতা, সততা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ব্রাজিল সমর্থকদের উত্তাপে কেঁপে উঠল রাজপথ
Tag :
জনপ্রিয় পোস্ট

ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে প্রাণ হারালেন কৃষক

বদলগাছীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০২:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

“দেশপ্রেমে শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তন-এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন-এর সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এবং বদলগাছী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান ছনি। তিনি বলেন, “দুর্নীতি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সততার চর্চা বাড়াতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের মধ্য থেকেই দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এস এম শফিউল হাসান।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল—“সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার অভাব দুর্নীতির প্রধান কারণ।” প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং মুক্তিনগর দাখিল মাদ্রাসা।
তথ্য-উপাত্ত, যুক্তি ও উপস্থাপনায় দক্ষতার পরিচয় দিয়ে মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল