Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭ নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের জল্পনা-কল্পনার অবসান ঘটাল সুইজারল্যান্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী আরও একলাখ টন ক্রুড অয়েলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন পৈতৃক সম্পত্তি ও বৈধ দলিল থাকা স্বত্বেও, জমিতে প্রবেশে বাঁধা এবং প্রাণনাশের হুমকি, চাচাদের বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে প্রাণ হারালেন কৃষক

ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে প্রাণ হারালেন কৃষক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৪৭ সময় দেখুন

মোঃরিফাত হোসেন ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কীটনাশক ট্যাবলেট সেবনের ঘটনায় নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নজরুল ইসলাম উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোষাই জোড়গাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, প্রায় দুই থেকে আড়াই বছর আগে নজরুল ইসলামের শরীরের বাম পাশ অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি চলাফেরায় মারাত্মক সমস্যায় ভুগছিলেন এবং অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার কারণে তিনি কীটনাশক ট্যাবলেট সেবন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর কোনো এক সময় সবার অগোচরে তিনি কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে প্রাণ হারালেন কৃষক

আপডেটের সময়: ০৪:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মোঃরিফাত হোসেন ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কীটনাশক ট্যাবলেট সেবনের ঘটনায় নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নজরুল ইসলাম উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোষাই জোড়গাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, প্রায় দুই থেকে আড়াই বছর আগে নজরুল ইসলামের শরীরের বাম পাশ অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি চলাফেরায় মারাত্মক সমস্যায় ভুগছিলেন এবং অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার কারণে তিনি কীটনাশক ট্যাবলেট সেবন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর কোনো এক সময় সবার অগোচরে তিনি কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নাচোলে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন