Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৩ জুন ঘিরে ষড়যন্ত্রের আভাস, স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিইপিজেডস্থ চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির শটপিছ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডিসি রাইডার্স ও রানার্স আপ আজমীর বয়লার হাউজ. বদলগাছীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু ঝড়ে পড়া শালিক পাখিকে বাঁচিয়ে আকাশে ওড়ালেন সাংবাদিক খলিলুর রহমান শক্তিশালী গণতন্ত্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় সস্তিতে এলাকাবাসী ফরিদপুরে হামে আক্রান্ত ২ হাজার ৮০৪

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২৪ সময় দেখুন

‎মোঃ মিজানুর রহমান, ‎‎রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করার সময় একটি ভবনের ওপর থেকে পড়ে এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত ব্যক্তি হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকার বাসিন্দা সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮)। তিনি মরহুম আহমদ হোসেনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ রাজানগরের দিঘীরপাড় এলাকায় একটি তিনতলা ভবনে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করছিলেন বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

‎পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক।
Tag :
জনপ্রিয় পোস্ট

২৩ জুন ঘিরে ষড়যন্ত্রের আভাস, স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

আপডেটের সময়: ০২:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

‎মোঃ মিজানুর রহমান, ‎‎রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করার সময় একটি ভবনের ওপর থেকে পড়ে এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত ব্যক্তি হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকার বাসিন্দা সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮)। তিনি মরহুম আহমদ হোসেনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ রাজানগরের দিঘীরপাড় এলাকায় একটি তিনতলা ভবনে পানির ট্যাঙ্ক স্থাপনের কাজ করছিলেন বাহাদুর। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

‎পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ এলাকায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রুমায় আগুনে ছাই ৫ দোকান: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রুমা জোন