
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) ভোর ৪:০০ টা থেকে সকাল ৮:০০ টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ্র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনাকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে দেশীয় চোলাই মদ ও ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের নাম ও পরিচয়:
১. মো: কায়সার হামিদ (৩৭), পিতা- মৃত মো: রহিম, সাং-০৭ নং ওয়ার্ড, লেলাং ইউপি।
২. ওসমান (৩২), পিতা- আবুল কালাম, সাং-০৭ নং ওয়ার্ড, লেলাং ইউপি।
৩. মো: ইলিয়াছ (২৫), পিতা- নুর আহম্মদ, সাং-০৬ নং ওয়ার্ড, ভূজপুর ইউপি।
৪. মো: নাসেম (৪৫), পিতা- মৃত হোসেন আলী, সাং-০৭ নং ওয়ার্ড, ভূজপুর ইউপি।
পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে আটককৃতদের মধ্যে দুইজনকে ১০ দিন করে এবং অপর দুইজনকে ০৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া আসামিদের নিকট থেকে সর্বমোট ১,২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ঘটনায় মোট ০৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 
















