Dhaka ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪ জয়পুরহাট সীমান্তে তিনজনকে বাংলাদেশ ডোকানোর চেস্টা ব্যর্থ: বিএসএফ টানা বর্ষণে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা ইউছুপ চৌধুরী জাতীয় পর্যায় শ্রেষ্ঠ হলেন প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, দ্রুত বিচারের দাবি পরিবারের নাগেশ্বরীতে জাতীয় ডেঙ্গু নির্দেশিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চিলমারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, দ্রুত বিচারের দাবি পরিবারের

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. আরিফ শেখ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভাই হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার চেয়েছেন নিহতের ছোট বোন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের লতিফপুর কলোনির প্রীতি প্রাইমারি স্কুলের পেছনের একটি গলিতে এ ঘটনা ঘটে। নিহত আরিফ শেখ ওই এলাকার মো. আজিজ শেখের ছেলে।

আরও পড়ুনঃ  তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন : সরকার নির্ধারিত ফিতে সেবা নিশ্চিতকরণে মতবিনিময়

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে আরিফ শেখের বিরোধ চলছিল। শুক্রবার গভীর রাতে কৌশলে তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট বোন রুমি আফরিন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রধান আসামি সেলিম, তার ভাগ্নে শুভ ও জীবন পরিকল্পনা করে আমার ভাইকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমার অসুস্থ ভাইয়ের একটি হাতও ভাঙা ছিল। সেই সুযোগ নিয়ে তার গলা, হাত-পায়ের রগসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

তিনি দাবি করেন, পরিবারের সঙ্গে তার মামার আর্থিক বিরোধ ছিল। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য টাকা ফেরত চাইতে গিয়ে বিরোধ আরও তীব্র হয়। তার অভিযোগ, ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

রুমি আফরিন আরও বলেন, আমরা এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি চাই।

নিহতের বড় বোন মোছা. রোজিনা খাতুন বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের কাছে হাতজোড় করে আবেদন জানাচ্ছি, আমার ভাই হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন। আমরা পাঁচ বোন আমাদের একমাত্র ভাইকে হারিয়েছি। আমাদের বৃদ্ধ বাবা-মা আজ অসহায়। আমরা প্রতিশোধ চাই না, আইনের মাধ্যমে সুষ্ঠু ও দ্রুত বিচার চাই।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, দ্রুত বিচারের দাবি পরিবারের

আপডেটের সময়: ০৯:৪৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. আরিফ শেখ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভাই হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার চেয়েছেন নিহতের ছোট বোন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের লতিফপুর কলোনির প্রীতি প্রাইমারি স্কুলের পেছনের একটি গলিতে এ ঘটনা ঘটে। নিহত আরিফ শেখ ওই এলাকার মো. আজিজ শেখের ছেলে।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার -পাইপ ধ্বংস

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে আরিফ শেখের বিরোধ চলছিল। শুক্রবার গভীর রাতে কৌশলে তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট বোন রুমি আফরিন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রধান আসামি সেলিম, তার ভাগ্নে শুভ ও জীবন পরিকল্পনা করে আমার ভাইকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমার অসুস্থ ভাইয়ের একটি হাতও ভাঙা ছিল। সেই সুযোগ নিয়ে তার গলা, হাত-পায়ের রগসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

আরও পড়ুনঃ  তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন : সরকার নির্ধারিত ফিতে সেবা নিশ্চিতকরণে মতবিনিময়

তিনি দাবি করেন, পরিবারের সঙ্গে তার মামার আর্থিক বিরোধ ছিল। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য টাকা ফেরত চাইতে গিয়ে বিরোধ আরও তীব্র হয়। তার অভিযোগ, ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

রুমি আফরিন আরও বলেন, আমরা এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি চাই।

নিহতের বড় বোন মোছা. রোজিনা খাতুন বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের কাছে হাতজোড় করে আবেদন জানাচ্ছি, আমার ভাই হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন। আমরা পাঁচ বোন আমাদের একমাত্র ভাইকে হারিয়েছি। আমাদের বৃদ্ধ বাবা-মা আজ অসহায়। আমরা প্রতিশোধ চাই না, আইনের মাধ্যমে সুষ্ঠু ও দ্রুত বিচার চাই।

আরও পড়ুনঃ  বন্যা ও পাহাড় ধসে স্তব্ধ তিন পার্বত্য জেলার জীবনযাত্রা, অন্তত ১৫টি উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন