Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ‌ ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের সুয়াদী স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস জনতার ওপর উঠে গেলে ‌ এ সংবাদ লেখা পর্যন্ত ‌ পাঁচ জন নিহত হয়েছেন ‌। এরমধ্যে ‌ চারজনের পরিচয় পাওয়া গেছে ‌। ঘটনায় ‌ একাধিক ব্যক্তি ‌ আহত হয়েছেন। আজ  শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াদী স্ট্যান্ড এলাকায় একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে পড়ে। পরে স্থানীয় লোকজন পিকআপটি উদ্ধার করতে গিয়ে মহাসড়কে জটলা সৃষ্টি করেন। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৬৭) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা জনতার ওপর উঠে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সুয়াদী গ্রামের ওবায়দুল শেখ (৪৫), পিতা- আবু শেখ; জয়নাল (৩২), পিতা- লিটন মিয়া; নুর নবী (১২), পিতা- তুহিন শেখ এবং অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ‌ যাদের ‌ বয়স ‌ (প্রায় ৩৫)।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে “আমার গ্রাম- আমার দায়িত্ব” সংগঠনের উদ্যোগে ২টি টিউবওয়েল স্হাপন

গুরুতর আহত ৩ থেকে ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ গামী তিনটি যাত্রীবাহী বাস ও দুর্ঘটনা কবলিত ডিমবোঝাই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া আরও প্রায় ১৫ থেকে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়। ঘটনার পর সন্ধ্যা থেকে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও পরবর্তী ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে যৌনপল্লীর এক তরুণী কে আটক রাখার দায় তানিয়া আক্তার কে ১০ বছরের ‌ কারাদণ্ড দিয়েছে আদালত
Tag :
জনপ্রিয় পোস্ট

সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত

আপডেটের সময়: ১০:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ‌ ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের সুয়াদী স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস জনতার ওপর উঠে গেলে ‌ এ সংবাদ লেখা পর্যন্ত ‌ পাঁচ জন নিহত হয়েছেন ‌। এরমধ্যে ‌ চারজনের পরিচয় পাওয়া গেছে ‌। ঘটনায় ‌ একাধিক ব্যক্তি ‌ আহত হয়েছেন। আজ  শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াদী স্ট্যান্ড এলাকায় একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে পড়ে। পরে স্থানীয় লোকজন পিকআপটি উদ্ধার করতে গিয়ে মহাসড়কে জটলা সৃষ্টি করেন। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৬৭) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা জনতার ওপর উঠে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সুয়াদী গ্রামের ওবায়দুল শেখ (৪৫), পিতা- আবু শেখ; জয়নাল (৩২), পিতা- লিটন মিয়া; নুর নবী (১২), পিতা- তুহিন শেখ এবং অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ‌ যাদের ‌ বয়স ‌ (প্রায় ৩৫)।

আরও পড়ুনঃ  সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে বিপ্লব: ২০০টি কলার চারা দিয়ে তরুণ উদ্যোক্তা শাহিন সাগরের নতুন স্বপ্নযাত্রা

গুরুতর আহত ৩ থেকে ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ গামী তিনটি যাত্রীবাহী বাস ও দুর্ঘটনা কবলিত ডিমবোঝাই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া আরও প্রায় ১৫ থেকে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়। ঘটনার পর সন্ধ্যা থেকে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও পরবর্তী ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক