Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪ জয়পুরহাট সীমান্তে তিনজনকে বাংলাদেশ ডোকানোর চেস্টা,ব্যর্থ বিএসএফ টানা বর্ষণে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা ইউছুপ চৌধুরী জাতীয় পর্যায় শ্রেষ্ঠ হলেন প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, দ্রুত বিচারের দাবি পরিবারের নাগেশ্বরীতে জাতীয় ডেঙ্গু নির্দেশিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চিলমারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

জয়পুরহাট সীমান্তে তিনজনকে বাংলাদেশ ডোকানোর চেস্টা,ব্যর্থ বিএসএফ

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা সফল হয়নি। আজ শনিবার (১১ জুলাই) ভোরের দিকে জেলার ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮-এস সাব-পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য, একজন বৃদ্ধ ও দুই নারীকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভেতরে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের আটকে রাখেন এবং সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়। পরে ওই তিনজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

আরও পড়ুনঃ  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ায় জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্ট, বিচ্ছিন্ন যোগাযোগ

ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করেছে, যাতে অনুপ্রবেশ বা পুশইনের মতো কোনো ঘটনা ঘটতে না পারে। এদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার আশঙ্কায় তারা রাতেও সীমান্তের পরিস্থিতির দিকে নজর রাখছেন। কোনো সন্দেহজনক চলাচল চোখে পড়লেই তারা তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  চিলমারীতে নিয়মিত ভূমি নামজারী না হওয়ায় দলীল সম্পাদনে জনগনের ভোগান্তি
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত

জয়পুরহাট সীমান্তে তিনজনকে বাংলাদেশ ডোকানোর চেস্টা,ব্যর্থ বিএসএফ

আপডেটের সময়: ১০:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা সফল হয়নি। আজ শনিবার (১১ জুলাই) ভোরের দিকে জেলার ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮-এস সাব-পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য, একজন বৃদ্ধ ও দুই নারীকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভেতরে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের আটকে রাখেন এবং সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়। পরে ওই তিনজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

আরও পড়ুনঃ  রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে

ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করেছে, যাতে অনুপ্রবেশ বা পুশইনের মতো কোনো ঘটনা ঘটতে না পারে। এদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার আশঙ্কায় তারা রাতেও সীমান্তের পরিস্থিতির দিকে নজর রাখছেন। কোনো সন্দেহজনক চলাচল চোখে পড়লেই তারা তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  মহালছড়িতে বন্যাদুর্গতদের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ