
নাগেশ্বরী (কুড়িগ্রাম,মো:মনিরুজ্জামান: কুড়িগ্রাম জেলার সিভিল সার্জনের নির্দেশনায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ডেঙ্গুর ক্লিনিক্যাল ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নির্দেশিকার (৫ম সংস্করণ, ২০২৫) ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সেমিনার সম্পন্ন হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা। তিনি ডেঙ্গু প্রতিরোধ, আক্রান্ত রোগীর যথাযথ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনারে ডেঙ্গুর সর্বশেষ জাতীয় নির্দেশিকা, আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক একটি তথ্যবহুল মূল প্রবন্ধ (প্রেজেন্টেশন) উপস্থাপন করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পল্লব রায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ রমজান আলী। এছাড়া হাসপাতালটির সকল চিকিৎসক, স্যাকমো, নার্সিং সুপারভাইজার এবং বিভিন্ন বিভাগের নার্সিং ইনচ
প্রতিবেদকের নাম 


















