Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১০৭ সময় দেখুন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : মোঃ মিজানুর রহমান: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য জননেতা হুমাম কাদের চৌধুরী। আজ ১০ জুলাই শুক্রবার, সম্প্রতি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ  দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ধস ও বন্যার কারণে তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে এবং খাদ্যসংকটসহ নানা দুর্ভোগের মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের এই সহযোগিতা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে। এ সময় এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। কেউ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং পাহাড়ধসপ্রবণ এলাকাগুলোতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যতে এমন দুর্যোগে মানুষের জানমাল রক্ষা করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী

আপডেটের সময়: ০৭:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : মোঃ মিজানুর রহমান: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য জননেতা হুমাম কাদের চৌধুরী। আজ ১০ জুলাই শুক্রবার, সম্প্রতি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ  উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ধস ও বন্যার কারণে তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে এবং খাদ্যসংকটসহ নানা দুর্ভোগের মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের এই সহযোগিতা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে। এ সময় এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। কেউ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং পাহাড়ধসপ্রবণ এলাকাগুলোতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যতে এমন দুর্যোগে মানুষের জানমাল রক্ষা করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসমাবেশ