Dhaka ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিছুটা কমতে শুরু করেছে সাঙ্গুর পানি, স্বস্তি ফিরছে বান্দরবান-রুমা-থানছিতে বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে নারীর অনেশন সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ আগামী নিশ্বাস: কদমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিসি ফরিদা খানমের আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’: ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত দীঘিনালা জোনের উদ্যোগে ১৬টি আশ্রয় কেন্দ্রের ৭৫১জন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ কুলাউড়ার বালিসিন্দ্রীতে রাস্তা নয় মরণ ফাঁদ কাদাময় সড়কে জনদুর্ভোগ দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার -পাইপ ধ্বংস যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার -পাইপ ধ্বংস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১১ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ​অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ফয়সল উদ্দিন। ​অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার ধামতি দক্ষিণ ইউনিয়নের তুলাগাঁও গ্রামের রহিম ভূঁইয়ার বাড়ির পাশে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ০১টি ড্রেজার মেশিন এবং প্রায় ১০০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। ​পরবর্তীতে রামের দিঘিরপাড় এলাকায় অপর একটি অভিযানে অবৈধ ড্রেজার মালিক মো: আব্দুস ছামাদ (৬০)-কে হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত চেরাগ আলীর ছেলে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। একই সাথে তার মালিকানাধীন আরও ১টি ড্রেজার এবং প্রায় ১৫০০ ফুট পাইপ ধ্বংস করে অকেজো করে দেওয়া হয়। ​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, আইন অমান্য করে ফসলি জমি নষ্ট ও অবৈধভাবে বালু-মাটি উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। কৃষি জমি রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর ও জনস্বার্থমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

কিছুটা কমতে শুরু করেছে সাঙ্গুর পানি, স্বস্তি ফিরছে বান্দরবান-রুমা-থানছিতে

দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার -পাইপ ধ্বংস

আপডেটের সময়: ০৪:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ​অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ফয়সল উদ্দিন। ​অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার ধামতি দক্ষিণ ইউনিয়নের তুলাগাঁও গ্রামের রহিম ভূঁইয়ার বাড়ির পাশে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ০১টি ড্রেজার মেশিন এবং প্রায় ১০০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। ​পরবর্তীতে রামের দিঘিরপাড় এলাকায় অপর একটি অভিযানে অবৈধ ড্রেজার মালিক মো: আব্দুস ছামাদ (৬০)-কে হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত চেরাগ আলীর ছেলে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। একই সাথে তার মালিকানাধীন আরও ১টি ড্রেজার এবং প্রায় ১৫০০ ফুট পাইপ ধ্বংস করে অকেজো করে দেওয়া হয়। ​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, আইন অমান্য করে ফসলি জমি নষ্ট ও অবৈধভাবে বালু-মাটি উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। কৃষি জমি রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর ও জনস্বার্থমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমি ও সড়কের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু