Dhaka ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি মৌলভীবাজারের রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেফতার বগুড়ায় উন্নয়নের নতুন পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী: মীর শাহে আলম হোসেনপুরে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রথম স্থান অর্জন। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন মাদকবিরোধী অভিযানে বিরামপুরে তিন কারবারি আটক বান্দরবানের রোয়াংছড়িতে পিআইও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে কোটি টাকার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত বাউফলে শিক্ষার্থীদের স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়িতে, দৈনিক আজকের জনবাণীর নতুন যাত্রা.

পৌরসভা থেকে সিটি কর্পোরেশন: বগুড়া মহানগর বিএনপির নতুন কমিটির প্রথম শ্রদ্ধা নিবেদন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২৭ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়া পৌরসভা এখন দেশের ১৩তম সিটি কর্পোরেশন। ঐতিহাসিক এই রূপান্তরের পর শহর বিএনপির কমিটিকে ‘মহানগর কমিটি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নবগঠিত এই বগুড়া মহানগর বিএনপির নেতারা আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

পরিকল্পিত উন্নয়নের পথে নতুন সিটি কর্পোরেশন
দেড়শ বছরের প্রাচীন বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর থেকেই স্থানীয় জনগোষ্ঠীর মাঝে প্রবল কৌতুহল ও উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তকে একটি বড় চমক হিসেবে দেখছেন নাগরিকেরা। বর্তমানে নগরীর পূর্ণকালীন প্রশাসক এমআর ইসলাম স্বাধীন একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, যার ফলে নাগরিক সেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

আরও পড়ুনঃ  টিফিন খেতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজের

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা
সিটি কর্পোরেশন অনুমোদনের ৩৩ দিন পর গত বুধবার বিএনপির দলীয় প্যাডে এবং ভেরিফাইড ফেসবুক পেজে বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে জেলা বিএনপি।

আরও পড়ুনঃ  মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান " নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে

সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী

কমিটি অনুমোদনের পর আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এসে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মহানগরের শীর্ষ নেতারা। এ সময় নেতৃবৃন্দ নেতৃদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

মহানগর নেতাদের সাথে এই কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির একঝাঁক শীর্ষ নেতা ও সংসদ সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, আব্দুল মহিত তালুকদার এমপি, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ অর্থ জব্দ

বগুড়া বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই মহানগর কমিটি আগামী দিনে রাজপথের আন্দোলন এবং সুসংগঠিত নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি

পৌরসভা থেকে সিটি কর্পোরেশন: বগুড়া মহানগর বিএনপির নতুন কমিটির প্রথম শ্রদ্ধা নিবেদন

আপডেটের সময়: ০৫:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়া পৌরসভা এখন দেশের ১৩তম সিটি কর্পোরেশন। ঐতিহাসিক এই রূপান্তরের পর শহর বিএনপির কমিটিকে ‘মহানগর কমিটি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নবগঠিত এই বগুড়া মহানগর বিএনপির নেতারা আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

পরিকল্পিত উন্নয়নের পথে নতুন সিটি কর্পোরেশন
দেড়শ বছরের প্রাচীন বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর থেকেই স্থানীয় জনগোষ্ঠীর মাঝে প্রবল কৌতুহল ও উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তকে একটি বড় চমক হিসেবে দেখছেন নাগরিকেরা। বর্তমানে নগরীর পূর্ণকালীন প্রশাসক এমআর ইসলাম স্বাধীন একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, যার ফলে নাগরিক সেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে মাছে সহনীয় মাত্রার চেয়ে ৫০ গুণ বেশি পারদ

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা
সিটি কর্পোরেশন অনুমোদনের ৩৩ দিন পর গত বুধবার বিএনপির দলীয় প্যাডে এবং ভেরিফাইড ফেসবুক পেজে বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে জেলা বিএনপি।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে (ইউএনও) উপজেলা নির্বাহীর খালখনন পরিদর্শন

সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী

কমিটি অনুমোদনের পর আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এসে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মহানগরের শীর্ষ নেতারা। এ সময় নেতৃবৃন্দ নেতৃদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

মহানগর নেতাদের সাথে এই কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির একঝাঁক শীর্ষ নেতা ও সংসদ সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, আব্দুল মহিত তালুকদার এমপি, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার