Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র ফটিকছড়িতে আয়বর্ধণ মূলক সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন, পত্নীতলায় এক মাদক ব্যবসায়ী ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে

মো: বনি আমিন, মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় একটি দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল বাদী হয়ে মনপুরা থানায় মামলাটি দায়ের করেন। পরে একই দিন দুপুর ১২টার দিকে গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে দুপুর ২টার দিকে তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার অন্য আসামিরা হলেন মো. শফিক, মো. শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও মালেক। তারা সবাই উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডে বাসিন্দা। আটককৃত ছাত্রলীগ নেতার পরিবারের সদস্যরা দাবি করেছেন, শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনার সঙ্গে তাদের সন্তান জড়িত না। তাকে বিনা কারণে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া নিজেদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা উল্টো মামলা দায়ের করেছেন বলেও তারা অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাইয় দিয়ে পুলিশকে দিলেন জনতা৷

অপরদিকে মামলার বাদী ও আহত নুরনবী ছৈয়াল বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শফিক মীরের নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নিয়েছি।

আরও পড়ুনঃ  অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, “দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুনঃ  হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে

আপডেটের সময়: ১১:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

মো: বনি আমিন, মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় একটি দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল বাদী হয়ে মনপুরা থানায় মামলাটি দায়ের করেন। পরে একই দিন দুপুর ১২টার দিকে গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে দুপুর ২টার দিকে তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার অন্য আসামিরা হলেন মো. শফিক, মো. শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও মালেক। তারা সবাই উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডে বাসিন্দা। আটককৃত ছাত্রলীগ নেতার পরিবারের সদস্যরা দাবি করেছেন, শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনার সঙ্গে তাদের সন্তান জড়িত না। তাকে বিনা কারণে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া নিজেদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা উল্টো মামলা দায়ের করেছেন বলেও তারা অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  ২০ জুন বাজারে আসছে রংপুরের ঐতিহ্যেবাহী হাঁড়িভাঙা আম

অপরদিকে মামলার বাদী ও আহত নুরনবী ছৈয়াল বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শফিক মীরের নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নিয়েছি।

আরও পড়ুনঃ  হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, “দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুনঃ  বান্দরবানের ৭ মাইলে চলন্ত পর্যটকবাহী গাড়িতে ভয়াবহ আগুন: অলৌকিকভাবে রক্ষা পেলেন আরোহীরা