Dhaka ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি মৌলভীবাজারের রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেফতার বগুড়ায় উন্নয়নের নতুন পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী: মীর শাহে আলম হোসেনপুরে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রথম স্থান অর্জন। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন মাদকবিরোধী অভিযানে বিরামপুরে তিন কারবারি আটক বান্দরবানের রোয়াংছড়িতে পিআইও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে কোটি টাকার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত বাউফলে শিক্ষার্থীদের স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়িতে, দৈনিক আজকের জনবাণীর নতুন যাত্রা.

বান্দরবানের রোয়াংছড়িতে পিআইও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে কোটি টাকার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ

মোঃরাসেল জেলা প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারের বিরুদ্ধে টেস্ট রিলিফ (টিআর), কাবিখা ও কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করেই কোটি টাকার সরকারি অর্থ ও খাদ্যশস্য আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত একাধিক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এই অনিয়মের চিত্র উঠে এসেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বিপুল পরিমাণ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। তবে মাঠপর্যায়ে অনুসন্ধান ও স্থানীয়দের অভিযোগে জানা গেছে, এসব প্রকল্পের সিংহভাগ কাজই কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে।বিশেষ করে, উপজেলার তারাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কার প্রকল্পে লাখ লাখ টাকার বরাদ্দ দেখানো হলেও বাস্তবে অনেক স্থানে কোনো কাজের দৃশ্যমান অগ্রগতি পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “রাস্তা সংস্কারের নামে লাখ লাখ টাকার সরকারি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে শুনলেও বাস্তবে আমাদের এখানে কোনো কাজই হয়নি।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের কালাইয়ে স্কুল কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

পিআইও এবং সংশ্লিষ্ট সিন্ডিকেট মিলে পুরো টাকাটাই পকেটে পুরেছেন।”অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনেও ব্যাপক অনিয়ম করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের যোগসাজশে নামমাত্র কমিটি দেখিয়ে কাজ না করেই ভুয়া মাস্টাররোলের মাধ্যমে বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।এই বিষয়ে অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।এলাকাবাসীর দাবি, দুর্গম এই পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা এই কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হোক। একই সাথে সরকারি অর্থ ও খাদ্যশস্য আত্মসাতের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নারী প্রকৌশলীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, চার শ্রমিক বদলি
Tag :
জনপ্রিয় পোস্ট

সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি

বান্দরবানের রোয়াংছড়িতে পিআইও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে কোটি টাকার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ

আপডেটের সময়: ০২:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মোঃরাসেল জেলা প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারের বিরুদ্ধে টেস্ট রিলিফ (টিআর), কাবিখা ও কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করেই কোটি টাকার সরকারি অর্থ ও খাদ্যশস্য আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত একাধিক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এই অনিয়মের চিত্র উঠে এসেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বিপুল পরিমাণ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। তবে মাঠপর্যায়ে অনুসন্ধান ও স্থানীয়দের অভিযোগে জানা গেছে, এসব প্রকল্পের সিংহভাগ কাজই কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে।বিশেষ করে, উপজেলার তারাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কার প্রকল্পে লাখ লাখ টাকার বরাদ্দ দেখানো হলেও বাস্তবে অনেক স্থানে কোনো কাজের দৃশ্যমান অগ্রগতি পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “রাস্তা সংস্কারের নামে লাখ লাখ টাকার সরকারি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে শুনলেও বাস্তবে আমাদের এখানে কোনো কাজই হয়নি।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পিআইও এবং সংশ্লিষ্ট সিন্ডিকেট মিলে পুরো টাকাটাই পকেটে পুরেছেন।”অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনেও ব্যাপক অনিয়ম করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের যোগসাজশে নামমাত্র কমিটি দেখিয়ে কাজ না করেই ভুয়া মাস্টাররোলের মাধ্যমে বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।এই বিষয়ে অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।এলাকাবাসীর দাবি, দুর্গম এই পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা এই কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হোক। একই সাথে সরকারি অর্থ ও খাদ্যশস্য আত্মসাতের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফুটবল কে স্বাগত জানিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত